বিয়ে করলেন ‘বার্বি’ নির্মাতা গ্রেটা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৫:১৪ পিএম

মার্কিন অভিনেত্রী-নির্মাতা গ্রেটা গারউইগের জীবন পাতায় চলতি বছরটা যেন স্বর্ণখচিত। স্মৃতির অধ্যায়ে যুক্ত হচ্ছে একের পর এক মাইলফলক। জুলাইয়ে বক্স অফিসে ‌ঝড় তুলেছেন ‘বার্বি’ দিয়ে। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে পেয়েছেন সর্বাধিক ৯টি মনোনয়ন। আসন্ন ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে থাকছেন বিচারকদের সভাপতি হিসেবে। এমন কীর্তির মাঝেই এলো নতুন সুসংবাদ। দীর্ঘদিনের প্রেমিক নির্মাতা নোয়া বাউমবাখকে বিয়ে করেছেন ‌‘বার্বি’খ্যাত গ্রেটা গারউইগ।

দীর্ঘ ১২ বছর ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন গ্রেটা ও বাউমবাখ। অবশেষে বিয়েটা সেরে ফেলেছেন তাঁরা। আর এই শুভ কাজের আনুষ্ঠানিকতা হয়েছে ঐতিহ্যবাহী নিউইয়র্ক সিটি হলে। খবর পিপলস ম্যাগাজিনের।  

জানা যায়, দুজনের পরিচয়টাও বেশ সিনেম্যাটিক। ২০১০ সালে বাউমবাখ যখন ‌‘গ্রিনবার্গ’ সিনেমাটি পরিচালনা করছিলেন তখনই গ্রেটার সঙ্গে তাঁর পরিচয়। এর পরের বছর থেকে এই যুগলকে হরহামেশা জনসম্মুখে দেখা গেছে। এরমধ্যে বাবা-মাও হয়েছেন দুজনে। ২০১৯ সালে জন্মগ্রহণ করে তাঁদের পুত্রসন্তান হ্যারল্ড রাফ।     

২০১৯ সালে জন্মগ্রহণ করে তাঁদের পুত্রসন্তান হ্যারল্ড রাফ। ছবি: সংগৃহীত

এদিকে, গত জুলাইয়ে গ্রেটা জানান আবারও মা হতে চলেছেন তিনি। দ্বিতীয় সন্তানকে বরণ করে নিতে প্রস্তুত এই তারকাযুগল। 

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‌‘ছোট্ট ছেলেটি সারারাত ঘুমিয়ে থাকে। কিন্তু এখনও আমি সেই জিনিসটি করছি, যেখানে প্রতি মুহূর্তে জেগে উঠি, হাঁটাহাঁটি করি। আপনি শুধু সেই শিশুটির দিকে তাকান। আমি কিছুটা ঊষাকালে আছি।’‌

অস্কারের লালগালিচায় তারকাযুগল। ছবি: সংগৃহীত

২০২০ সালে অস্কার মনোনয়ন পেয়েছিলেন গ্রেটা-বাউমবাখ দুজনেই। ‘ম্যারেজ স্টোরি’র জন্য সেরা ছবি ও সেরা চিত্রনাট্য বিভাগে মনোনয়ন পান বাউমবাখ, আর ‘লিটল উইম্যান’ ছবির জন্য সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্যের জন্য মনোনীত হন গ্রেটা। সেবার একসঙ্গে লালগালিচায় হেঁটেছিলেন দুজনে। মাঝেমধ্যে মিলেমিশে লিখেছেন বেশ কিছু সিনেমার চিত্রনাট্যও। সর্বশেষ সুপারহিট ‘বার্বি’ তারই নিদর্শন। 

একসঙ্গে চিত্রনাট্য লেখার ব্যাপারে বাউমবাখের ভাষ্য, ‘যখন যৌথভাবে লেখালিখি করি, তখন তাকে (গ্রেটা) অনুপ্রাণিত করার চেষ্টা করি। আমি মনে করি, এখন আরও ভালো লিখছি, কারণ এর জন্য আরও কঠোর পরিশ্রম করছি। আমি চাই সে মুগ্ধ হোক।’

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর