নিজ নির্বাচনী এলাকা নড়াইল-২ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পুনরায় নৌকার প্রার্থিতা পাওয়া মাশরাফি বিন মোর্তজা।
আজ বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলে করে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে লোহাগড়া উপজেলার কোটাকোল ও দিঘলিয়া ইউনিয়নের বিভিন্ন পথ সভায় ও উঠান বৈঠকে অংশ নেন তিনি। রাত পর্যন্ত তিনি নির্বচনী এলাকার বিভিন্ন গ্রামে প্রচারণা চালান মাশরাফি।
নির্বাচনী প্রচারণাকালে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে পুনরায় তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ভোটারদের কাছে নৌকায় ভোট চান।
ভোটারদের কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়ে মাশরাফী বিন মোত্তর্জা বলেন, ‘ভোটারদের উদ্দেশ্য একটাই পরামর্শ, সবাই কেন্দ্রে আসবেন। আমি বিশ্বাস করি নড়াইলের এই জনপদের মানুষ সবাই কেন্দ্রে আসবে। আমার মুরুব্বি যারা উনারা বললেন, উনারা শতভাগ পরিবার নিয়ে কেন্দ্রে আসবেন। আমার বিশ্বাস যদি এরকম বয়সীরা কেন্দ্রে আসে তাহলে সুন্দর একটা ভালো নির্বাচন হবে। আমি যখন কাজ করি তখন এক জায়গায় না বসে বিভিন্ন জায়জায় যায় ঘুরি, মানুষের সমস্যা শোনার চেষ্টা করি। সবতো আর সম্ভব নয় যতটুকু পারি ততটুকু আর কি।’
নড়াইল-২ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। এদের মধ্য ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান (লাঙ্গল), এনপিপির মো. মনিরুল ইসলাম (আম), গনফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ), ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান (মিনার), স্বতন্ত্র মো. নুর ইসলাম (ঈগল) এবং স্বতন্ত্র সৈয়দ ফয়জুল আমীর লিটু (ট্রাক) নির্বাচন করছেন। এ ছাড়া বৃগস্পতিবার আদালতের রায়ের মাধ্যমে আরেক স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু (ট্রাক প্রতীক) প্রার্থিতা ফিরে পেয়েছেন।
নড়াইল-০২ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এদের পুরুষ-১ লাখ ৮১ হাজার ৯৯০ জন ও নারী ১ লাখ ৮৩ হাজার ৭৩৬ জন।



