যে কারণে ৮ কিমি দৌঁড়ে হাফপ্যান্ট পরে বিয়ের মঞ্চে আমিরের জামাই

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৩:৪৯ পিএম

বর আসবেন, বসবেন মঞ্চে তার আলোক দ্যুতি ছড়াবে চারপাশ। পোশাকে-আশাকে থাকবে চোখ ধাঁধানো জৌলুস। চোখ ফেরানোটা হবে দায়—এমনই দেখা যায়।

বুধবার (৩ জানুয়ারি) হলো আমির খানের মেয়ে ইরা খানের বিয়ে। আর বর নূপুর থেকে যেন চোখ ফেরানো হয়েছিল দায়। কারণ কোনো জাঁকালো পোশাক নয়, হাজির হয়েছিলেন আধা নাঙ্গাভাবে! পরেছিলেন একটা স্যান্ডোগেঞ্চি ও হাফপ্যান্ট। সেভাবেই স্বাক্ষর করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে আমিরের মেয়ে ইরাকে একটি ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়। আর নূপুরের পোশাক ছিল খেলাধুলার পোশাক। আমির ও রীনা নবদম্পতির দিকে আদুরে লুক দিয়ে ছবিও তুলেছিলেন। নবদম্পতি বিয়ের রেজিস্ট্রেশনের নথিতে সই করার সময় কিরণ রাও মঞ্চে উপস্থিত ছিলেন।

অন্যদিকে নূপুর ঐতিহ্যবাহী পোশাকের পরিবর্তে তাঁর বন্ধুদের সঙ্গে ৮ কিলোমিটার দূর থেকে জগিং করতে করতে আসেন। অনুষ্ঠানস্থলে ঢোকার আগে, তিনি ঢোলের তালে নাচেনও। কারণ, তিনি অনেকদিন ধরেই এই বিশেষ দিনের জন্য অপেক্ষা করছিলেন। 

পরে নূপুর পরে বিয়ের পোশাকও। পাশে শ্বশুর আমির ও স্ত্রী ইরা। ছবি: সংগৃহীত তার এমন পোশাকের বিষয়ে একটি ব্যাখ্যাও পাওয়া গেছে। নূপুর মূলত স্বাস্থ্য সচেতন ও শরীরচর্চা প্রশিক্ষক। বিষয়টি নিয়ে সচেতন করতেই তার এমন উদ্যোগ। 

অন্যদিকে, মঙ্গলবার মুম্বাইয়েই ইরার হলুদ ও মেহেন্দির অনুষ্ঠান ছিল। অভিনেতা সালমান খান তাঁর বাড়িতে ইরা ও নূপুরের মেহেন্দির অনুষ্ঠানের আয়োজন করেন।

রিপোর্ট অনুযায়ী, ৫ জানুয়ারি উদয়পুরে একটি জমকালো বিবাহের আয়োজন করেছেন তাঁরা। এছাড়াও রাজস্থানে অনুষ্ঠানের পরে মুম্বাইয়ে একটি জমকালো অনুষ্ঠানেরও আয়োজন করবে।

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে...
জামায়াতে ইসলামী কখনোই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে এক পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার। আগামী রোববার আবার অফিস খুলবে।
লোডিং...

এলাকার খবর