পশ্চিমবঙ্গে সেরার মনোনয়ন পেলেন জয়া ও ফারিণ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৫৮ পিএম

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ভারতের পশ্চিমবঙ্গে গত বছর তাঁর অভিনীত দুটি সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ ও ‘দশম অবতার’ সুপারহিট হয়েছিল। অন্যদিকে, টলিউডে অভিষেক করেছেন বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণও। দুজনেই পশ্চিমবঙ্গের ‘সিনেমার সমাবর্তন ২০২৪’ অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন। সেখানকার ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পুরস্কার প্রদানের আসর। 

জানা যায়, কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী জয়া আহসান ও অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয়ের জন্য মোস্ট প্রমিজিং ফিমেল অ্যাক্টর ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তাসনিয়া ফারিণ।

জয়ার সঙ্গে মনোনয়ন তালিকায় রয়েছেন ‘পালান’ চলচ্চিত্রের জন্য অভিনেত্রী মমতা শঙ্কর, ‘দিলখুশ’-এর জন্য অনন্যা সেন ও ‘আরও এক পৃথিবী’ সিনেমার অভিনেত্রী অনিন্দিতা বোস। আর ফারিণকে লড়তে হবে ‘দিলখুশ’ অভিনেত্রী ঐশ্বর্য সেনের সঙ্গে।

এ ছাড়াও সিনেমা সমাবর্তনে সেরা সিনেমার মনোনয়ন তালিকায় রয়েছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’। এতে অভিনয় করেছেন বাংলাদেশের অপি করিম ও সোহেল মণ্ডল। ইন্দ্রনীল রায়চৌধুরীর সঙ্গে সিনেমাটি প্রযোজনা করেছেন জসীম উদ্দিন আহমেদ। এই সিনেমার জন্য সেরা পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন ইন্দ্রনীল রায়চৌধুরী।

প্রসঙ্গত, ২০২৩ সালের জুনে পশ্চিমবঙ্গের সিনেমা হলে মুক্তি পায় জয়া আহসান অভিনীত ‘অর্ধাঙ্গিনী’। এটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলী। এতে জয়া ছাড়াও অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলী, কৌশিক সেন প্রমুখ।

এদিকে, অতনু ঘোষের পরিচালনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে প্রথমবার টলিউডে পা রেখেছেন ফারিণ। এতে ‘প্রতীক্ষা’ নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেন তিনি। মেয়েটির ১১ বছরের জীবন অভিযাত্রার গল্প এটি। গল্পে প্রতীক্ষা নিজের প্রকৃত পরিচয়, প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ান। সিনেমাটিতে ফারিণ ছাড়া আরও অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসু।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর