রঙ্গনা হয়ে সামনে এলেন শাবনূর 

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৪:২৩ পিএম

রঙ্গনার পোস্টার। ছবি আরফাত/ফেসবুকদেশে ফিরেই সিনেমার ঘোষণা দিয়েছিলেন নব্বইয়ের সিনে কুইন শাবনূর। জানিয়েছিলেন,  ‘রঙ্গনা’ চলচ্চিত্রে রঙ্গনা হয়ে সামনে আসবেন। 

অবশেষে সেটা হলো। রঙ্গনা হিসেবে পাওয়া গেল এ অভিনেত্রীকে। তবে সিনে পর্দায় নয়, চলচ্চিত্রটির জন্য তৈরি হয়েছে পোস্টার। আর এতেই তিন রূপে পাওয়া গেল শাবনূরকে। 

এ নায়িকার লুকটি প্রকাশ করেছেন ছবিটির পরিচালক আরাফাত হোসাইন। পোস্টারে মূল অংশে শুধু দেখা গেছে এই নায়িকার অশ্রুসজল চোখ। নিচের একটিতে ফুল ও অপরটিতে পিস্তল হাতে দাঁড়িয়ে বহু রোমান্টিক ছবির এ তারকা।

নির্মাতা আরাফাত হোসাইন জানিয়েছিলেন, নতুন এই সিনেমা দিয়েই দীর্ঘ বিরতি কাটিয়ে বড়পর্দায় ফিরছেন শাবনূর। তাই এই সিনেমা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের।

‘রঙ্গনা’য় শাবনূরকে বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে আরাফাত বলেছিলেন, ‘থ্রিলার গল্পে সিনেমাটি নির্মিত হবে। দর্শকরা এখনও এই অভিনেত্রীকে পর্দায় দেখতে চায়। আর আমারও ইচ্ছা শুরুতে তাকে নিয়ে কাজ করার। সে অনুযায়ী গল্প লেখা। এটি নারীকেন্দ্রিক গল্প হলেও রয়েছে ভিন্নতা। তাঁকে ঘিরেই সিনেমাটি এগিয়ে যাবে। নতুন বছরে সিনেমাটির শুটিং শুরু হবে।’ 

শোনা যাচ্ছে, এতে শাবনূরের বিপরীতে থাকছেন ভারতের জি-বাংলার সিরিয়াল ‘করুণাময়ী রাণী রাসমণি’র রানী রাসমণির স্বামী রাজচন্দ্র দাস চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করা গাজী আবদুন নূর। বাংলাদেশি এই অভিনেতার সবশেষ সিনেমা ‘অসম্ভব’ গেল বছর ৩ নভেম্বর মুক্তি পেয়েছে। অরুণা বিশ্বাসের পরিচালনায় এতে তাঁর বিপরীতে ছিলেন সোহানা সাবা।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর