গোল্ডেন গ্লোব বিজয়ী যাঁরা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৩:৩০ পিএম

রোববার (৭ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হলো ৮১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। এতে চমক দেখালেন সিলিয়ান মারফি, রবার্ট ডাউনি জুনিয়র ও ক্রিস্টোফার নোলান। পুরস্কার জিতেছে ‌‌‘ওপেনহাইমার’, ‘বার্বি’, ‘পুওর থিংস’ ও ‘অ্যানাটমি অব ফল’র মতো ছবিগুলো। এবারের আসরে সঞ্চালনার দায়িত্বে ছিলেন জো কয়।

৮১তম গোল্ডেন গ্লোবস জিতেছেন ক্রিস্টোফার নোলান। ছবি: সংগৃহীত

গোল্ডেন গ্লোব ২০২৪-এ সেরা মোশন পিকাচারের খেতাব জিতেছে ওপেনহেইমার। এমনকি এই ছবির জন্যই সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন নির্মাতা ক্রিস্টোফার নোলান। এদিকে, পুওর থিংস ছবিটিও সেরা মোশন পিকচার বিভাগে গোল্ডেন গ্লোব পেয়েছে। ইংরেজি ভাষার বাইরে মোশন পিকচার বিভাগে পুরস্কার পেয়েছে অ্যানাটমি অব ফল ছবিটি। অ্যানিমেটেড সিনেমা বিভাগে সেরার খেতাব জিতে নিয়েছে জাপানের ‌‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’।

সেরা অভিনেতার খেতাব জিতেছেন সিলিয়ান মারফি। ছবি: সংগৃহীত

সেরা টিভি সিরিজের খেতাব জিতেছে ‘দ্য বিয়ার’। অন্যদিকে, সেরা ড্রামা সিরিজ নির্বাচিত হয় ‘সাকসেশন’। লিলি গ্ল্যাডস্টোন, পল গিয়ামাত্তি, এমা স্টোন, রবার্ট ডাউনি জুনিয়র, জেরেমি অ্যালেন হোয়াইট, আলি ওং পেয়েছেন অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব।

এদিকে, বার্বি ছবিটি সেরা সিনেম্যাটিক ও বক্স অফিসে বাজিমাতের জন্য গোল্ডেন গ্লোব পেয়েছে। বিলি আইলিশ, ফিনিয়াস ও কনেল পেয়েছেন সেরা গান বিভাগে পুরস্কার।

একনজরে বিজয়ীরা—
সেরা মোশন পিকচার (ড্রামা): ওপেনহাইমার

সেরা মোশন পিকচার (মিউজিক্যাল/কমেডি): পুওর থিংস

সেরা মোশন পিকচার (অ্যানিমেটেড): দ্য বয় অ্যান্ড দ্য হেরোন

সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট: বার্বি

সেরা মোশন পিকচার (নন ইংলিশ): অ্যানাটমি অব ফল

সেরা অভিনেতা (ড্রামা): সিলিয়ান মরফি

সেরা অভিনেত্রী (ড্রামা): লিলি গ্ল্যাডস্টোন

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি): এমা স্টোন

সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি): রবার্ট ডাউনি জুনিয়র

সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান

সেরা চিত্রনাট্য: অ্যানাটমি অব ফল

সেরা অরিজিনাল গান: হোয়াট ওয়াজ আই মেড ফর (বার্বি)

সেরা অরিজিনাল স্কোর: লুডউইগ গোরানসন (ওপেনহাইমার)

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর