এ কোন শরিফুল রাজ!

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১০:৩৪ এএম

বিদায়ী বছর ২০২৪’র শেষদিকে অভিনেতা শরিফুল রাজকে নিয়ে নির্মাতা হাসিবুর রেজা কল্লোল শুরু করেছিলেন তাঁর ‌‘কবি’ সিনেমার শুটিং। মঙ্গলবার (৯ জানুয়ারি) প্রকাশ্যে এসেছে এরই প্রথম ঝলক। যেখানে অভিনেতা রাজকে একেবারে ভিন্ন লুকে দেখা যাচ্ছে।

প্রকাশিত ফার্স্টলুকে কাঁচা-পাকা চুল-দাড়িতে ভক্তদের মাঝে দেখা দেন শরিফুল রাজ। তাঁর কানে লম্বা দুল, চোখে কালো ফ্রেমের চশমা। লাল-কালোর আবহে এক দৃষ্টিতে কোথায় যেন তাকিয়ে আছেন।

ফার্স্টলুকে শরিফুল রাজ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

পোস্টারটিতে লেখা ‘২০২৪’। অর্থাৎ এ বছরেই মুক্তি পাচ্ছে বলে ইঙ্গিত। 

এ সিনেমায় রাজের বিপরীতে অভিনয় করেছেন টলিউড অভিনেত্রী ইধিকা পাল। গত বছরের ১৪ ডিসেম্বর তাঁকে নিয়ে কলকাতায় শুটিং শুরু হয়েছিল। বাকি অংশের শুটিং বাংলাদেশে হওয়ার কথা রয়েছে। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায় ও অনন্যা বিশ্বাসসহ অনেকেই। সিনেমাটির গল্প লিখেছেন পরিচালক নিজেই। সংলাপ ও চিত্রনাট্য ফেরদৌস হাসানের।

প্রসঙ্গত, এর আগে শাকিব খানকে নিয়ে ‘সত্তা’ নির্মাণ করেছিলেন হাসিবুর রেজা কল্লোল। এর পাঁচ বছর পর এই শীর্ষ নায়ককে নিয়েই কবি চলচ্চিত্রের ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে এর কিছুদিন পরই সিনেমাটিতে শাকিবের বদলে যুক্ত হন শরিফুল রাজ। চলতি বছর ইতিমধ্যে এই অভিনেতার চারটি সিনেমা রয়েছে মুক্তি অপেক্ষায়। কবিসহ সেগুলো হলো ‘ওমর’, ‘কাজলরেখা’ ও ‘দেয়ালের দেশ’।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর