‘ঘুম থেকে উঠে শুনি আমার বিয়ে হয়ে গেছে’

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০১:২০ পিএম

নীলাঞ্জনা নীলা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

শুক্রবার (১২ জানুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তাঁর স্ত্রীয়ের নাম সাজিন আহমেদ নির্জনা। তবে বিয়ে নিয়ে এখনও পর্যন্ত কোনো তথ্যই প্রকাশ করেননি অভিনেতা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের দিন থেকেই গুঞ্জন উঠেছে, অভিনেত্রী নীলাঞ্জনা নীলাকে বিয়ে করেছেন তিনি! এমনকি সেটা রীতিমতো ভাইরালও হয়েছে! এবার এই গুঞ্জনে স্পষ্টভাবে মুখ খুলেছেন অভিনেত্রী। জানিয়ে দেন যা রটেছে এমন কোনো কিছু ঘটেনি। অর্থাৎ জোভানের সঙ্গে অভিনেত্রী নীলাঞ্জনা নীলার বিয়ের খবরটি ভুয়া।    

অভিনেত্রী শনিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। মজা করে তিনি লিখেছেন, ‌‘ভালোবাসা ও অভিনন্দনের জন্য ধন্যবাদ! বড় বিস্মিত আমি, ঘুম থেকে উঠে শুনি আমার বিয়ে হয়ে গেছে!’

ভক্তদের সতর্ক করে দিয়ে নীলাঞ্জনা আরও লিখেছেন, ‘একটু গুলিয়ে ফেলেছেন, এটা আমার বিয়ের দিন না। যখন সময় আসবে, তখন আমি নিজেই সবার সঙ্গে এই আনন্দ ভাগ করে নেব।’ হ্যাশট্যাগে বলেন, ‘নট দ্য বিগ ডে ইয়েট’ (এখনও বিয়ের দিনটি আসেনি)।

শ্যামা কাব্য সিনেমায় নীলাঞ্জনা ও সোহেল মণ্ডল। ছবি: সংগৃহীত

এদিকে জোভানের ঘনিষ্ঠদের মতে, জোভানের স্ত্রীর পুরো নাম সাজিন আহমেদ নির্জনা। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই অভিনেতার সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি কাছের কয়েকজন জানতেন। জোভানের এক ছোট ভাই ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে স্ত্রীকে সবার সামনে পরিচয় করিয়ে দেবেন অভিনেতা। এখন একটু সময় নিচ্ছেন।

প্রসঙ্গত, ছোট পর্দার জনপ্রিয় মুখ নীলাঞ্জনা নীলা। চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন তিনি। নির্মাতা বদরুল আনাম সৌদের ‘শ্যাম কাব্য’ ছবিতে দেখা যাবে তাঁকে। এতে তিনি জুটি বেঁধেছেন অভিনেতা সোহেল মণ্ডলের সঙ্গে। এ বছরই ছবিটি মুক্তির কথা রয়েছে।

বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনের বিচার সামরিক আদালতে হবে। ৪৫ বছর পর আটক হয়ে সেনাবাহিনীর হেফাজতে তিনি।
ম্যাচের শেষ বাঁশি বাজার পর স্পেন তখন শিরোপা উদযাপনে ব্যস্ত। এসময় সময় হঠাৎ করেই এরিক গার্সিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন পারেদেস। একপর্যায়ে মেজাজ হারিয়ে তাঁকে ঘুষি মেরে বসেন। স্বাভাবিকভাবে...
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে নির্মিত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি (কয়লা) নিয়ে আসে একাধিক লাইটারেজ জাহাজ দিয়ে পণ্য খালাসের আড়ালে মাদক সরবরাহসহ লাখ লাখ টাকার চোরাই তেলের বাণিজ্যের চক্র...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর