কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম

মরক্কোর মারাকেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর এবার ভারতের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন: ইনোভেশন ইন মুভিং ইমেজেস’ বিভাগে প্রতিযোগিতা করবে ছবিটি।

দুই বছর বিরতির পর কলকাতা উৎসবে ফিরছে বাংলাদেশের চলচ্চিত্র। ২০২৪ ও ২০২৫ সালের কোনো আসরেই বাংলাদেশের ছবি প্রদর্শিত হয়নি। বাংলা ভাষার এই চলচ্চিত্রের কলকাতা যাত্রা তাই বিশেষ তাৎপর্য বহন করছে।

এর আগে ২০ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠিত ২৩তম মারাকেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বের ৩৯টি দেশের ৭৬টি চলচ্চিত্রের মধ্যে স্থান করে নেয় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবে উপস্থিত থেকে দর্শকদের সামনে ছবিটি উপস্থাপন করেন রুবাইয়াত হোসেন। তরুণ দর্শকদের সঙ্গে তাঁর মতবিনিময়ও হয়।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ রুবাইয়াত হোসেনের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবির গল্পের কেন্দ্রে রয়েছেন জাইনিন, দুই সন্তানের মা এক নিম্নমধ্যবিত্ত নারী। সৌন্দর্যের নির্দিষ্ট সামাজিক মানদণ্ডে নিজেকে মানিয়ে নেওয়ার চাপ, পরিবার ও সমাজের প্রত্যাশা এবং নারীর শরীরের ওপর নিয়ন্ত্রণের বিষয়গুলো উঠে এসেছে এতে।

ছবিতে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, আজমেরী হক বাঁধন, দামের খান, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

বাংলাদেশের খনা টকিজের সঙ্গে ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এর আগে ‘মেহেরজান’ (২০১১), ‘আন্ডার কনস্ট্রাকশন’ (২০১৫) ও ‘মেড ইন বাংলাদেশ’ (২০১৯) নির্মাণ করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান রুবাইয়াত হোসেন।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। রাজধানীর একটি হাসপাতালে কয়েক দিন ধরে চিকিৎসা নিচ্ছেন তিনি। বর্তমানে নিবিড়...
রাজধানীর বনানী এলাকা থেকে নির্মাতা আতিক জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) তাঁকে রাজনৈতিক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর নতুন মৌসুমের প্রচারে এবার ভারতের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেনকে দেখা গেল সিরিজের কাল্পনিক গ্রাম ফুলেরায়। গ্রামটির চেনা পরিবেশে দেশি সাজে হাজির হয়ে...
কিং’র এই গানে কারিনাকে দুটি ভিন্ন লুকে দেখা গেছে—একটিতে লাল রঙের ডিপ-নেক পোশাকে তিনি দারুণ মোহময়ী, আর অন্যটিতে কালো পোশাক ও টুপিতে বেশ স্টাইলিশ। অন্যদিকে, ধূসর চুলের লুকে বরাবরের মতোই নজর কেড়েছেন...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও এজেন্টিক প্রযুক্তির প্রভাবে বদলে যাচ্ছে কর্মক্ষেত্র। এর সঙ্গে পরিবর্তন আসছে মানবসম্পদ ব্যবস্থাপনা বা এইচআরের কাজেও। কর্মী নিয়োগ ও প্রশাসনিক দায়িত্বের বাইরে প্রতিষ্ঠানের...
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রায় ৭০ শতাংশ চিকিৎসক নিজেদের ইচ্ছেমতো আসা-যাওয়া করছেন। কেউ কেউ দেড় থেকে ২ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। বায়োমেট্রিক হাজিরাতে ধরা পড়েছে এই...
আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে গেছে বলেই বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার বিকেলে রাজশাহীতে সমাবেশে তিনি এ কথা বলেন। 
দেশের বাজারে নতুন ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ‘আরএক্স’ এনেছে র‍্যাংগসএক্স। প্রাথমিকভাবে তিনটি মডেলের ইলেকট্রিক স্কুটার নিয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। ২৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ইলেকট্রিক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর