যুদ্ধবিমানের পাইলট থেকে ‘মিস আমেরিকা’ হলেন ম্যাডিসন মার্শ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০২:৪৮ পিএম

পেশায় মার্কিন যুদ্ধবিমানের পাইলট। বয়স মাত্র ২২। নাম তাঁর ম্যাডিসন মার্শ। বাংলাদেশ সময় সোমবার (১৫ জানুয়ারি) তিনি জিতে নেন মিস আমেরিকা ২০২৪-এর মুকুট। 

পিপলস ম্যাগাজিনের বরাতে জানা যায়, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াসহ আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যের প্রতিনিধিত্বকারী ৫১ জন প্রতিযোগীকে পরাজিত করে মিস আমেরিকা প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেছেন ম্যাডিসন মার্শ। এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন এলি ব্রেক্স, দ্বিতীয় রানারআপ সিডনি ব্রিজেস, তৃতীয় ম্যালোরি হাডসন ও চতুর্থ হয়েছেন ক্যারোলিন প্যারেন্ট। অনুষ্ঠানে ম্যাডিসনকে বিজয়ী মুকুট পরিয়ে দেন সাবেক মিস আমেরিকাখ্যাত গ্রেস স্ট্যানকে।

মার্শকে মিস আমেরিকার মুকুট পরিয়ে দিচ্ছেন গ্রেস স্ট্যানকে। ছবি: সংগৃহীত

প্রশ্নোত্তর পর্বে ম্যাডিসনকে মিস আমেরিকা হিসেবে তাঁর লক্ষ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। মিস আমেরিকা তখন তাঁর সামরিক পরিচয়কে আবেগের সঙ্গে শেখার এবং নেতৃত্ব দেওয়ার প্রতি তাঁর প্রতিশ্রুতির কথা জানান। মঞ্চে কিছুটা আবেগতাড়িতও হয়ে পড়েছিলেন মার্শ। কথা বলতে গিয়ে উঠেছিল তাঁর মায়ের প্রসঙ্গ, যিনি ২০১৮ সালে অগ্ন্যাশয় ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মায়ের মৃত্যু ম্যাডিসনকে ক্যান্সার গবেষণার জন্য অর্থ সংগ্রহ করতে হুইটনি মার্শ ফাউন্ডেশন গড়ে তোলায় প্রেরণা জুগিয়েছে।

মিস আমেরিকা খেতাব জয়ের পর ম্যডিসনকে নিয়ে মার্কিন বিমান বাহিনী তাঁদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘আমাদের বৈমানিক সেকেন্ড লেফটেন্যান্ট ম্যাডিসন মার্শ ওরফে মিস কলোরাডোকে অভিনন্দন, যিনি সদ্যই মিস আমেরিকা-২০২৪ মুকুট জিতেছেন! মার্শই প্রথম সক্রিয়-কর্তব্যরত সেনা সদস্য যিনি এই শিরোপা জিতেছেন।’

ম্যাডিসন মার্শ। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, মার্কিন বিমান বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট ম্যাডিসন মার্শ। পাশাপাশি হার্ভার্ড কেনেডি স্কুলের পাবলিক পলিসি প্রোগ্রামের মাস্টার্সের শিক্ষার্থী তিনি। এর আগে প্রথম সক্রিয়-কর্তব্যরত বিমান বাহিনীর কর্মকর্তা হিসেবে মিস কলোরাডো ২০২৩-এ বিজয়ী হয়ে জাতীয় খেতাব পেয়েছিলেন। এ ছাড়া ফ্লোরিডার অরল্যান্ডো সৌন্দর্য প্রতিযোগিতায়ও বিজয়ীর হয়েছিলেন তিনি।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর