সিনেমার মতো আমাকেও থানায় যেতে হয়েছিল: তাসনিয়া ফারিণ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১২:১৪ পিএম

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গতে উন্মুক্ত হচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘অসময়’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এর আগে গতকাল (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার। এদিন অভিনয়শিল্পী, কলাকুশলী ও সাংবাদিকদের সঙ্গে অসময় দেখেছেন ফারিণ।      
 
সিনেমাটির গল্পটি অনেকটা এমন—মধ্যবিত্ত পরিবারের মেয়ে তাসনিয়া ফারিণ। নাম ‘উর্বী’। মা-বাবা-ভাইকে নিয়ে তাঁদের টানাপোড়েনের সংসার। ঘটনাক্রমে তাঁর নামে অপরাধী চক্রে জড়িত থাকার অভিযোগ ওঠে। জেলেও যেতে হয় তাঁকে। সেখানে মেয়েকে দেখে অবাক হন তাঁর মা। উর্বীর ড্রেসআপ নিয়ে প্রশ্ন তোলে কষে এক থাপ্পর মাড়েন তিনি। পাশাপাশি পরিচালক সমাজের শো-অফ ব্যাধিও দেখিয়েছেন।

সিনেমার মতো বাস্তব জীবনে কখনও ফারিণকে এমন অনাকাঙ্খিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল কি-না জানতে চাইলে গণমাধ্যমে তিনি বলেন, ‘এই ধরনের পরিস্থিতিতে এখন পর্যন্ত পড়তে হয়নি। তবে আমার পরিচিত অনেকেরই এ রকম হয়েছে। এবং আমার মনে হয়, আশপাশে এ রকম অনেক ঘটনা দেখতে পাবেন—যাঁরা হয়তো ইনোসেন্স (নিষ্পাপ), যাঁদের কোনো দোষ নেই, কিন্তু তাঁদের দোষ না থাকা সত্ত্বেও এমন একটা পরিস্থিতিতে তাঁরা জড়িয়ে যান। যেখান থেকে পরিত্রাণটা খুব কষ্টকর। সিনেমাটিতে যেমন সমাপ্তিটা দেখেছি আমরা, কখনও কখনও তার চেয়ে বিপরীত সমাপ্তিও হয়। হঠাৎ একটা পরিবার ধ্বংস হয়ে যায়। সমাজে নেগেটিভ প্রভাব পড়ে। হাস্যরসের মাধ্যমেই এই বার্তাটি ফুটিয়ে তোলা হয়েছে, আমি তো গল্পটির সঙ্গে খুব রিলেট করতে পেরেছি।’

সিনেমাটির পোস্টারে ফারিণ ও অন্য অভিনয়শিল্পীরা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এ ধরনের ঘটনার সম্মুখীন না হলেও সিনেমাটির শুটিং চলাকালে বিএফডিসি থেকে চুরি হয়ে গিয়েছিল ফারিণের মোবাইল। সে ঘটনায় তাঁকে থানা পর্যন্ত যেতে হয়েছিল। অসময় প্রিমিয়ারে ওই ঘটনা বারবার মনে পড়ছিল অভিনেত্রীর। 

ফারিণ বলেন, ‘অসময়ের শুটিংয়ের সময় আমার মোবাইল হারিয়ে গিয়েছিল। সিনেমাটিতে যে দৃশ্যটি আমরা দেখছিলাম—আমাদের ইরেশ ভাইয়ের মোবাইল হারিয়ে যায়। থানায় যান তিনি। এমন একই ঘটনা তখন আমার জীবনে বাস্তবে হয়েছে। দেখে আসলে হাসি পাচ্ছিল যে, এই জিনিসটা শুটিংয়ের সময়ে আমার সঙ্গে হয়েছে! হয়তো মোবাইল হারানোর কারণেই এত ভালো একটি প্রোডাকশন নির্মাণ সম্ভব হয়েছে।’    

প্রসঙ্গত, সিনেমাটিতে ফারিণ ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, রুনা খান, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার, জিয়াউল হক পলাশ, শাহেদ আলী, শরাফ আহমেদ জীবন, শিমুল, শাশ্বত দত্ত প্রমুখ। আগামীকাল থেকে বঙ্গতে ২০ টাকায় সাবস্ক্রাইব করে দর্শকরা দেখতে পাবেন কনটেন্টটি।

‘ফিল্ম আমার পেশা, আমার দ্বিতীয় পরিবার। এই ইন্ডাস্ট্রি থেকেই উপার্জন করেছি, পরিবার চালিয়েছি। আমি কেন ফিল্মকে পাপ বলব?’—সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামে ছড়িয়ে পড়া একটি বক্তব্য নিয়ে...
পাপারাৎসিদের ক্যামেরার সামনে তারকাদের হাসিমুখে পোজ দেওয়াটাই যেন স্বাভাবিক দৃশ্য। তবে সব সময় যে পরিস্থিতি এতটা স্বস্তিদায়ক থাকে না, তারই প্রমাণ মিলল বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের ক্ষেত্রে। একের...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
সামাজিকমাধ্যমে ক’দিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। তবে স্ত্রী শিরিন সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হলে টাইমলাইনের সেই চিত্র...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর