ভিকির সিরিজে সিয়াম-সাফা-মনোজ, আসছে ‘টিকিট’

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০২:২৪ পিএম

সোমবার (১৫ জানুয়ারি) হুট করেই চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করা হয়। যেখানে সিয়াম আহমেদ, সাফা কবির ও মনোজ প্রামাণিককে নিয়ে নতুন কিছু আসছে বলে ইঙ্গিত। এর পরদিন আবার একটি পোস্টার পোস্ট করা হয়। সেখানে এই তিনজনের সঙ্গে দেখা যায় আরও কিছু নতুন মুখ। এবার জানা গেল ওই পোস্টার-রহস্য।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি জানিয়েছে, লেখক-চিত্রনাট্যকার মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্প অবলম্বনে ভিকি জাহেদের পরিচালনায় আসছে অরিজিনাল সিরিজ ‘টিকিট’। এতে সিয়াম-সাফা-মনোজসহ আরও রয়েছেন আব্দুল্লাহ আল সেন্টু, জয়রাজ, এ কে আজাদ সেতু, মাহমুদ আলম, বাদল শহীদ, মার্শিয়া শাওন, রেজান শোভন, জান্নাতুল ফেরদৌস রাইসা, কেএসএম আরাবি মওদুদ প্রমুখ।

সিরিজটির দৃশ্যে সিয়াম আহমেদ। ছবি: চরকি

সিরিজটিতে একদম ভিন্ন লুকে দেখা মিলবে সিয়াম আহমেদের। তিনি বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রের নাম সালেক। চরিত্রটি আমি ঠিক কতখানি করতে পারব, সেটা নিয়ে বেশ সংশয় ছিল। তবে ভিকি ভাই সবচেয়ে বেশি কনফিডেন্ট ছিলেন। সাহস দিয়েছেন। উনার কারণেই আমি সালেক চরিত্রটি করতে পেরেছি। চরিত্রের দুইটা বড় চ্যালেঞ্জ ছিল। একটা হচ্ছে, সালেকের চরিত্র একেবারেই আলাদা হতে হবে। যাকে আলাদাভাবে ভাগ ভাগ করে ডিটারমাইন্ড করা যায়। আর দ্বিতীয়টা হচ্ছে সালেক হ্যাজ টু লুক ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান। তার কিছু আন্ডারটোনড পারফরম্যান্স, কিছুটা কনফিডেন্সের অভাব। এই জিনিসগুলোর সাথে আসলে তার লুক ও এপিয়ারেন্স অনেকটা রিলেটেড। সালেকের জন্য ওজন বাড়াতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সিরিজটি নিয়ে বলতে গেলে টিকিট ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং প্লট। সবদিক থেকে গল্পটা পড়ার সময় আমার কাছে মনে হয়েছে—দিস ইজ সো ডিফারেন্ট ফ্রম আদার স্টোরিজ। ভালো মানুষ-খারাপ মানুষের একটা অদ্ভুত মিশ্রণ এখানে আছে। সিরিজের প্রতিটা চরিত্র ডিফারেন্ট।’

একটি দৃশ্যে সাফা কবির। ছবি: চরকি

এই সিরিজে বেশ সাহসী চরিত্র ও ভিন্ন লুকে দেখা যাবে সাফা কবিরকে। তিনি বলেন, ‘এই কাজটা বেশ কিছু কারণে আমার জন্য বিশেষ। আমি আগে কখনও এমন চরিত্রে অভিনয় করিনি। সেই সাথে গল্পটা আসলে ডার্ক কমেডি, থ্রিলার ও স্যাটায়ার মিলিয়ে। আর চরিত্র করতে গিয়ে ভালোই কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কারণ আমার বেড়ে ওঠার সঙ্গে সিরিজের চরিত্রের আকাশ-পাতাল তফাৎ।’

অন্যদিকে, বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। তাঁর ভাষ্য, ‘সিরিজে আমার চরিত্র আর বাস্তবে আমি দুইটা দুই মেরুর চরিত্র। এই চরিত্রটা করতে আমার কাছে খুব মজা লেগেছে। আর এই চরিত্রটা করতে গিয়ে আমার এক ছাত্রকে কিছুটা অনুকরণ করার চেষ্টা করেছি। কেননা ওর চরিত্রটা এ রকম। আর সব চরিত্রই ফুটিয়ে তোলা অভিনেতাদের জন্য চ্যালেঞ্জের। সিরিজটি টানটান উত্তেজনার একটি গল্প। আশা করি, দর্শক কাজটি পছন্দ করবে।’

টিকিট সিরিজে মনোজ প্রামাণিক। ছবি: চরকি

মুখ খুলেছেন পরিচালক ভিকি জাহেদও। তিনি বলেন, ‘টিকিট আমার জন্য একটা ইউনিক অভিজ্ঞতা। নাজিম উদ্দিন ভাইয়ের গল্প শুনেই মনে হয়েছিল এটা একটা সিরিজে রূপান্তর করা যাবে। পরবর্তীতে আমার চিন্তা ভাইয়ের সঙ্গে শেয়ার করলে তিনিও সহমত প্রকাশ করেন। গল্পটা খুবই ইন্টারেস্টিং হবে। এখানে প্রথমবারের মতো ডার্ক কমেডি ও স্যাটায়ারের একটা থ্রি লেভেলের কম্বো করেছি। স্যাটায়ার আমার খুব পছন্দের একটা জনরা।’

কাজের অভিজ্ঞতা জানিয়ে পরিচালক বলেন, ‘এই সিরিজের অভিনেতাদের সঙ্গে আগেও কাজ করেছি। নতুন অভিজ্ঞতা ছিল সিয়ামের সঙ্গে কাজ করা। দর্শকরা নতুন সিয়াম, সাফা ও মনোজকে একদম নতুনভাবে দেখবে এই সিরিজে।’

দর্শকের উদ্দেশ্য ভিকির ভাষ্য, ‘টিকিট সবচেয়ে ভিন্ন রকম কিছু হবে। আর আমরা সব সময় দর্শকদের বিনোদন দেওয়ার জন্যই কাজ করি। সেটা এই কনটেন্টে সবচেয়ে বেশি পাওয়া যাবে বলে আশা করছি।’

তবে এখনও সিরিজটি কবে মুক্তি পাচ্ছে তা চূড়ান্ত নয়। শিগগিরই এ বিষয়ে জানাবে চরকি।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর