রামমন্দির উদ্বোধন করলেন মোদি

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৪:৩৬ পিএম

ভারতের অযোধ্যায় বহুল আলোচিত রামমন্দির উদ্বোধন করছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সোমবার সকালে এ মন্দির উদ্বোধনের উদ্দেশ্যে তিনি অযোধ্যায় যান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে সকাল থেকেই নানা ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেন মোদি। এরপর মন্দিরের প্রধান কক্ষে রাখা দেবতা রামের মূর্তির চোখের বাঁধন খুলে দেওয়া হয়। আর এর মাধ্যমে রামের ‘প্রাণপ্রতিষ্ঠা’ সম্পন্ন হয়। পুরো এ প্রক্রিয়ার নেতৃত্ব দেন নরেন্দ্র মোদি।

রামমন্দির উদ্বোধনের সময় নরেন্দ্র মোদির সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আবন্দীবেন প্যাটেল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএএস) প্রধান মোহন ভাগবত প্রমুখ। 

‘প্রাণপ্রতিষ্ঠা’ হওয়ার পর ১১ দিনের উপবাস ব্রত ভাঙেন মোদি। এ সময় তাঁকে গ্লাস থেকে চামচে করে ‘চরণামৃত’ খাইয়ে উপবাস ভাঙান শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের গোবিন্দদেব গিরি মহারাজ। নরেন্দ্র মোদি রামমন্দির উদ্বোধনের আগে শরীর ও আত্মা পবিত্র করার উদ্দেশ্যে ১১ দিনের ‘উপবাস ব্রত’ পালন করছিলেন। এটি ‘কঠিন ব্রত’ নামেও পরিচিত।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রামমন্দিরের মূল চত্ত্বরেই মোদির জনসভার আয়োজন করা হয়েছে। তিনি মন্দির উদ্বোধনের মূল পর্ব শেষ করে জনসভায় বক্তৃতা দেন। মোদি তাঁর বক্তব্যে বলেন, ‘২২ জানুয়ারি শুধু কোনও তারিখ নয়, নতুন কালের শুরু। রাম আর তাঁবুতে নয়, এ বার মন্দিরে থাকবেন।’

রামমন্দির যেখানে নির্মিত হলো সেখানেই এক সময় মুসলিমদের কাছে জনপ্রিয় ‘বাবরি মসজিদ’ ছিল। ১৬ শতকে নির্মিত মসজিদটি ১৯৯২ সালে কট্টরপন্থি হিন্দু জনতা ভেঙে দিলে হিন্দু–মুসলি দাঙ্গা সৃষ্টি হয়। সেই দাঙ্গায় অন্তত ২ হাজার মানুষ নিহত হয়েছিলেন।

বার্তা সংস্থা রয়টার্স বলেছে, ৩৫ বছরের পুরনো সেই বিতর্ককে সামনে এনে রাজনৈতিক ইস্যু বানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং এর মাধ্যমে প্রভাব বিস্তার করে ক্ষমতায়ও এসেছে দলটি।

তবে আজকের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়নি ভারতের কংগ্রেসসহ বেশির ভাগ বিরোধীদল। এমনকি হিন্দু ধর্মাবলম্বী অনেক ধর্মগুরুও এ অনুষ্ঠানে যোগ দেননি। তাদের ভাষ্য, ধর্মীয় উদ্দেশ্য নয়, রাজনৈতিক উদ্দেশ্যেই মোদি এ মন্দির নির্মাণ করেছেন।

বিবিসি জানিয়েছে, ৭০ একরের একটি কমপ্লেক্সের ৭ দশমিক ২ একর জায়গাজুড়ে রামমন্দির নির্মিত হচ্ছে। এটি হবে তিন তলাবিশিষ্ট। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৭০ লাখ রুপি। আজ মোদি শুধু নিচতলার উদ্বোধন করেছেন। মন্দিরের বাকি অংশের নির্মাণকাজ এ বছরের মধ্যেই শেষ করার কথা রয়েছে।

ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ার স্টারমার। বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা ও যুবসমাজের বাড়তে থাকা হতাশাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত নেপাল। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবিতে গত ৩ দিনে ৩ তরুণ আত্মহুত্যার চেষ্টা করেছেন। তাদের মধ্যে...
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে মারা গেছেন। ১৯৯৫-২০১৩ পর্যন্ত তাঁর শাসনামলে কাতারের অর্থনীতি, সংবিধান ও আন্তর্জাতিক প্রভাব উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর