বাংলাদেশের আদলে ভারতেও সরকার পতনের ষড়যন্ত্র হচ্ছে: রাজনাথ সিং

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০২:০০ পিএম

বাংলাদেশের আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস। শুক্রবার লক্ষ্ণৌয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়টার্স জানিয়েছে এ খবর।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের মতে, কংগ্রেস ও তার মিত্ররা তরুণদের বিক্ষোভকে রাজনৈতিক সংঘাত তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

এদিকে দিল্লিতে ককরোচ জনতা পার্টির শুক্রবারের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ। এছাড়াও জাতীয় পতাকা বহন বা জাতীয় সংগীতের জন্য সিজেপির ১১ জনের দলকে সেন্ট্রাল পার্কে নির্দিষ্ট স্থান বেছে নিতে নির্দেশনা দেওয়া হয়।

কনট প্লেস ও আশেপাশের এলাকার নিরাপত্তা স্বার্থে জারি করা হয়েছে ১৬৩ ধারা। আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে পুলিশ।

এর প্রতিবাদের সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সাধারণ মানুষকে বিকেল ৫টায় দলে দলে সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা হাতে জড়ো হওয়ার আহ্বান জানান।

সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আন্দোলনে বাধা সৃষ্টি করলে প্রয়োজনে ১০০ জায়গার কর্মসূচি দেবে সিজেপি। 

 

আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
বোমা হামলা এবং ছিনতাইয়ের হুমকির জেরে ভারতের রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এরপর প্রয়োজনীয় নিরাপত্তা তল্লাশির পর বিমানটি দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে। বিবিসির...
ভারতের দিল্লির যন্তর মন্তরে অনুপ্রবেশের দায়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে ৫ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে জেলে পাঠিয়েছে আদালত। অন্যদিকে, আরেক নেতা অজিঙ্কা শিন্ডেকে...
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর