কেন এমনভাবে ওজন কমে যাচ্ছে বেজবাবা সুমনের

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৬:০০ পিএম

গত কয়েক বছর অস্ত্রোপচার টেবিলে নিয়মিত হাজির হয়েছেন অর্থহীন ব্যান্ডের প্রধান ও গায়ক সাইদুস  সুমন। কারণটা ক্যানসার ও মেরুদণ্ডের ইনজুরি। সঙ্গে যুক্ত হয়েছিল দুর্ঘটনার শিকার হওয়ায় চোখের সমস্যাটাও। 

সম্প্রতি নিজের একটি ছবি প্রকাশ করেছিলেন এই গায়ক। আর তা দেখে অনেকে আঁতকে উঠেছেন। কারণ ওজন একদম কমে গেছে। আর এতেই চিন্তায় পড়ে যান বেজবাবা’খ্যাত এ গায়কের ভক্তরা।

এবার সুমন সেই বিষয়টি খোলাসা করলেন। জানালেন, ওজন কমার কারণ। জানা যায়, তিনি এখন ক্যানসারজয়ী, তবে স্পাইনের সমস্যা রয়েছে কিছুটা। ভক্তদের কাছে দোয়া চেয়েছেন অর্থহীন ব্যান্ডের এই গায়ক।

সুমনের কথায়, ‘আমি ভয়াবহ অসুস্থ নই, আমার শরীরে কোনো প্রকার ক্যানসার আর নেই। আমার স্পাইনে সমস্যা আছে যার জন্য ভবিষ্যতে সার্জারি লাগবে, কিন্তু এটা এত ভয়াবহ না যে আমি মারা যাচ্ছি অথবা আমি আর কনসার্ট করতে পারব না। আপনারা ২০২১, ২০২২ ও ২০২৩-এ আমার স্পাইনের খারাপ অবস্থা নিয়েই কনসার্টগুলো দেখেছেন, এই মুহূর্তে স্পাইনের অবস্থা তখনের চেয়েও বেটার।’

চোখের সমস্যার সবশেষ তথ্য জানিয়ে তিনি বলেন, ‘আমার চোখের অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। ডাক্তারের কথা অনুযায়ী ফেব্রুয়ারির শেষের দিকে আমার চোখ পুরোপুরি নরমাল হয়ে যাবে।’

কেন ওজন কমছে, সে কথাও বলেছেন এই গায়ক। তার ভাষায়, ‘আমি গত ২ বছরে প্রায় ৭০ কেজি কমিয়েছি শুধু ফুড, মাল্টি ভিটামিন সাপ্লিমেন্ট খেয়ে এবং অসম্ভব রকম একটি লো ক্যালরি ডায়েট মেনটেইন করে, কারণ আমার স্পাইন ঠিক রাখতে হলে আমার বডির ওপরের অংশের ওজন অনেক কম রাখতে হবে যাতে স্পাইনে প্রেশার না পড়ে। নরমাল মানুষের মতো ওজন মেনটেইন করলে হবে না, আমার কিছুটা আন্ডার ওয়েট থাকতে হবে। সুতরাং আমার ওজন অনেক কমাতে হয়েছে। ওজন কমানোর সঙ্গে সঙ্গে অনেক বছর পর ক্লিন সেভ করেছি দেখে আমাকে আরও অনেক বেশি শুকনো লাগছে।’

দোয়া চেয়ে এই গায়ক বলেন, ‘‘আমাকে এখন অনেক শুকনো দেখে আপনারা যেভাবে টেনশন করছেন সেটা করাটা ঠিক হচ্ছে না। অনর্থক মানসিক টেনশন নিচ্ছেন। যখন আমার রিয়েল বিপদ আসবে তখন আমার জন্য দোয়া কইরেন, কারণ আপনাদের ভালোবাসা ও দোয়ার কারণেই এখনও সকালে ঘুম থেকে উঠে বলতে পারি, ‘লাইফ ইজ বিউটিফুল’। আপনারা আমার ইনস্পিরেশন, আপনারা আমার অদ্ভুত ছেলে বা মেয়ে, আপনারা আমার এন্টিডোট, আপনারাই আমার সুপার হিরো! এখানে ব্যাটম্যান বা সুপারম্যানের জায়গা নেই। আপনারা আমার ‘অদ্ভুত’!’’

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর