আজ তবে খেতেই পারেন চকলেট কেক

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৩:৪৫ পিএম

চকলেট নিয়ে আমাদের দেশে যত গুজব প্রচলিত, আর কোনো খাবার নিয়ে এত গুজব আছে কি না সন্দেহ। চকলেট খেলে ওজন বাড়ে, দাঁতে পোকা হয়… আরও কত রকমের যে গুজব!

এসব গুজব ঝেড়ে ফেলে আজ একটি চকলেট কেক খেতেই পারেন আপনি। কারণ, আজ চকলেট কেক ডে। এ অযুহাতে আজ আপনি চকলেট কেক খেলে খুব একটা অন্যায় হবে না। তা ছাড়া পুষ্টিবিদেরাও বলছেন, পরিমিত মাত্রায় চকলেট খেলে ওজন তো বাড়েই না, বরং কমে।

চকলেট কেক পৃথিবীজুড়েই একটি পছন্দের খাবার। নিউইয়র্কভিত্তিক বিপণন সংস্থা ‘টপ এজেন্সি’ তাদের এক জরিপে জানিয়েছে, প্রতি পাঁচজনে একজন ব্যক্তি তাঁর জন্মদিনে চকলেট কেক দেখতে চান। শতকরা ৩২ ভাগ মানুষ বলেছেন, তাঁদের পছন্দের ফ্লেভার চকলেট। আর ৪ শতাংশ মানুষ বলেছেন, তাঁরা চকলেট ছাড়া কেক কল্পনাই করতে পারেন না।

ইউরোপ–আমেরিকায় চকলেট কেক দিবস বেশ সাড়ম্বরে পালিত হলেও আমাদের দেশে এখনো অতটা জনপ্রিয়তা পায়নি, ঠিক যতটা জনপ্রিয়তা পেয়েছে ভালোবাসা দিবস কিংবা বন্ধু দিবস। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এ দিবস সম্পর্কে ক্রমশ আগ্রহ বাড়ছে বাংলাদেশিদের মধ্যে।

সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে আমেরিকা আর খুব একটা দূরের দেশ নয় আমাদের কাছে। সে দেশে বেশ যাঁকজমকভাবেই উদযাপিত হয় চকলেট কেক দিবস। সেসব উদযাপনের ছবি আমরা মুহূর্তেরই দেখে ফেলছি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে।

আমেরিকায় চকলেট কেক দিবসে অনেকেই বন্ধু–বান্ধব ও আত্মীয়–স্বজনকে সঙ্গে নিয়ে চকলেট কেক খান। অনেকে আবার নিজ হাতে কেক বানান। কেউ কেউ বেশ আগে থেকেই পছন্দের দোকানে নিজের পছন্দের কেকের রেসিপি জানিয়ে কেকের অর্ডার করে আসেন।

তথ্যসূত্র: ডেস অব দ্য ইয়ার ও ন্যাশনাল টুডে

আপনার খুব সাধারণ সাজকেও অসাধারণ করে তুলতে পারে এই মুক্তার গয়না। যেকোনো বয়সে, যেকোনো পোশাকে সঙ্গে দারুণভাবে মানিয়ে যাবেন মুক্তার অনুষঙ্গ। তাই তো বলা হয়, মুক্তা ফ্যাশনের সে অনুষঙ্গ যা কখনো পুরনো হয় না।
তাঁরা প্রযুক্তি জায়ান্ট। তাঁরা এমন সব প্রযুক্তি আবিষ্কার করেছেন, যেগুলো আমাদেরকে ঘণ্টার পর ঘণ্টা ‘স্ক্রিনে’ আটকে রাখে। বলা হয়ে থাকে, মার্ক জাকারবার্গদের আবিষ্কার আমাদের পুরো জীবনযাপনকেই আমূল বদলে...
অনলাইন এডুকেশনের জামানায় এখন বাধ্য হয়ে অনেক অভিভাবক সন্তানের হাতে তুলে দিচ্ছেন মোবাইল। কিন্তু ডিভাইসটি যে শুধুই পড়া-লেখার কাজে ব্যবহার করছে সে এমনটি কিন্তু একদমই নয়। কারও কারও আবার রয়েছে সোশ্যাল...
নিজের ভু্বনে চিরদুখী থাকার একটা সহজাত প্রবণতা রয়েছে মানুষ। মানুষ ভাবে, ওই মানুষটার মনে কত সুখ! নিত্য নতুন নতুন জমা–কাপড় পরে ছবি পোস্ট করছে ফেসবুকে, দুদিন পরপর দামি দামি রেস্টুরেন্টে চেকইন দিচ্ছে, ছ...
দলকে বড় জয়ের ভিত গড়ে দেওয়ার পথে শানাকা সিপিএলের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল ৪০ বলের। ২০১৮ সালে ৪০ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন...
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
তবে সেটি প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ নয়। আর্জেন্টাইন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মেসির প্রতি সম্মান জানিয়ে ঘরের মাঠের দর্শকদের সামনে মেসির জন্য একটি বিদায়ী ম্যাচ আয়োজনের কথা ভাবছে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর