আজ অন্যের ‘সুখ’ ভেবে দীর্ঘশ্বাস ছাড়ার দিন!

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১০:২০ এএম

নিজের ভু্বনে চিরদুখী থাকার একটা সহজাত প্রবণতা রয়েছে মানুষ। মানুষ ভাবে, ওই মানুষটার মনে কত সুখ! নিত্য নতুন নতুন জমা–কাপড় পরে ছবি পোস্ট করছে ফেসবুকে, দুদিন পরপর দামি দামি রেস্টুরেন্টে চেকইন দিচ্ছে, ছ মাস বাদেই বিদেশ ট্যুরের ভিডিও দিচ্ছে, আহা! বউ বাচ্চা নিয়ে কি ভরভরন্ত সংসার তার!

টিউশনি ফেরত তৃতীয় বর্ষের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেটা হয়তো ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে দেখে, তার পাশ দিয়ে হুডখোলা রিকশায় হাত ধরাধরি করে যাচ্ছে তারই বয়সী একজোড়া তরুণ–তরুণী! বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে যায়—কী সুখেই না আছে ওরা ভেবে।

চৈত্রের কড়া রোদে যানজটের মধ্যে আটকা পড়ে ঘামতে থাকা রিকশায় বসা লোকটা ভাবে, তার পাশে দাঁড়িয়ে থাকা এসি গাড়িটার ভেতরের লোকটা কতই না সুখে আছে!

ডাক্তারের চেম্বারের সামনে অপেক্ষারত লোকটা ভাবে, পাশের লোকটার শুধুই ডায়াবেটিস, আর আমার ডায়াবেটিস, হাইপ্রেসার—সবই। আমার চেয়ে লোকটা কতই না ভালো আছে!

এভাবে জগতের প্রতিটি মানুষ ভাবছে, তার চেয়ে অন্য লোকটি মনে হয় ভালো আছে, সুখে আছে। এ ধরনের ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুর ছন্দে ছন্দে বলেছেন—‘নদীর এ পার কহে ছাড়িয়া নিঃশ্বাস/ ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস।’

আর ইংরেজিতেও এই প্রবণতার একটি গালভরা নাম রয়েছে—‘গ্রাস ইজ অলওয়েজ ব্রাউনার অন দ্য আদার সাইড অব দ্য ফেন্স’। অর্থাৎ বেড়ার ও পারের ঘাস সব সময়ই সবুজ মনে হয়।

কিন্তু আসলেই কী তাই? মনোবিজ্ঞানীরা বলছেন, ‘সুখের চিরন্তন কোনো সংজ্ঞা নেই। এটি একটি আপেক্ষিক অনুভূতি।’ কেউ শুঁটকি মাছের ভূনা খেয়ে নিজেকে জগতের সবচেয়ে সুখী মানুষ মনে করে। আবার কেউ শুঁটকির গন্ধে ১০০ হাত দূরে থেকেই বমি করে দেয়, খাওয়া তো দূর অস্ত!

তাই বিজ্ঞজনেরা বলেন, সুখের জন্য ব্যতিব্যস্ত না হওয়াই ভালো। কবি কামিনি রায় যেমনটা বলেছেন—‘সুখ-সুখ করি কেঁদো না আর/ যতই কাঁদিবে যতই ভাবিবে/ ততই বাড়িবে হৃদয়-ভার।’

কিন্তু তারপরও আমরা সুখের লাগি প্রেম খুঁজি। আমরা জানি, সুখ সুখ করে কাঁদলে হৃদয়ভার বাড়বে, তবুও বিষণ্ন বর্ষায় জানালায় দুচোখ মেলে দীর্ঘশ্বাস ফেলি আর ভাবি, পাশের বাড়ির জানালার মানুষটা হয়তো সুখে আছে। হয়তো এক যুগ আগে হাত ছেড়ে গেছে কেউ, তার কথা ভেবে এই নিদাঘ দুপুরে মন হু হু করে ওঠে এই ভেবে—আমারে দুখের সাগরে ছেড়ে গেছে যে, সে হয়তো আজ ভালোই আছে।

মানুষের এই নেতিবাচক স্বভাবকে তুলে ধরতেই প্রতি বছর ৩০ মার্চ পালন করা হয় গ্রাস ইজ অলওয়েজ ব্রাউনার অন দ্য আদার সাইড অব দ্য ফেন্স ডে বা বেড়ার ওপারের ঘাস অধিক সবুজ দিবস। ২০১০ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। তবে দিবসটির প্রথম উদ্যোক্তা কে, তা অবশ্য জানা যায়নি।

তথ্যসূত্র: ন্যাশনাল টুডে ডটকম

রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প-উপন্যাসে নারী কখনো নিছক অবলা নন, বরং সময়ের চেয়ে অনেকটা এগিয়ে থাকা এক স্বাধীন ও শিক্ষিত সত্তা। সাহসী, আত্মবিশ্বাসী এবং রুচিশীল এই নারীরা বাংলা সাহিত্যে যেমন স্থায়ী জায়গা করে...
বর্ষায় বেড়ানোর মজাই আলাদা। পাহাড়ের বুকে কালো মেঘের লুকোচুরি বা সশব্দে আছড়ে পড়া জলপ্রপাত, প্রকৃতির এই রূপ উপভোগের মোক্ষম সময় বর্ষা। চারিপাশে যেন সবুজ আর সজীব। প্রকৃতি যেন আপন খেয়ালে নিজেকে...
বর্ষায় ভ্রমণের জন্য অন্যতম আকর্ষণীয় জায়গা সুনামগঞ্জ। চারদিকে থৈ থৈ পানি, করচগাছ, হাওর, লেক, ঐতিহাসিক জায়গা—সবই আছে এখানে। ‘নয় কুড়ি কান্দা ছয় কুড়ি বিল’ হিসেবে পরিচিত জীববৈচিত্রে ভরপুর সুনামগঞ্জের...
খুব ভোরবেলা ঘুম থেকে উঠে সারা দিন কাজ করা ভালো নাকি সারা রাত জেগে কাজ করে সকালে ঘুমাতে যাওয়া ভালো—এ নিয়ে বিতর্কটি বেশ পুরনো। তবে পৃথিবী যেমন শতকোটি বছরের পুরনো হলেও তার প্রয়োজন ফুরিয়ে যায় না, তেমনি...
বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
দুদক রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দ করেছে। তল্লাশিতে বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা আলামত পাওয়ার দাবি করেছে সংস্থাটি।
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর