হাসপাতাল শয্যায় স্যান্ডউইচ খাওয়ার বায়না কবীর সুমনের, কেমন আছেন গায়ক?

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০২:১৮ পিএম

হাসপাতালে চিকিৎসাধীন এপার-ওপার দুই বাংলার প্রখ্যাত গায়ক কবীর সুমন। পরিস্থিতির এখন কিছুটা উন্নতি হলেও এখনও তাঁর সংকট কাটেনি। এ অবস্থায় হাসপাতাল শয্যায় চিকেন স্যান্ডউইচ খাওয়ার বায়না ধরলেন পচাত্তর বয়সের ‌‘তরুণ’ এই  সংগীতশিল্পী। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ‘গানওয়ালা’র স্যান্ডউইচ খাওয়ার আবদার মঞ্জুর করেছে কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। 

হাসপাতাল সূত্রে খবর, রাতে সুমনকে খাবার দেওয়া হলে তিনি চিকেন স্যান্ডউইচ ছাড়া অন্য কিছু খেতে চাননি। তারপর স্যান্ডউইচ এনে তাঁকে খাওয়ানো হয়।

জানা গেছে, বার্ধক্যজনিত নানা রোগশোক পেয়ে বসেছে সুমনকে। ফুসফুসে জটিলতা রয়েছে তাঁর। হৃদযন্ত্রেও একাধিক সমস্যা ধরা পড়েছে। তাঁর রক্তে শর্করার পরিমাণও অনিয়ন্ত্রিত। উচ্চরক্তচাপজনিত সমস্যাও রয়েছে। এখনও অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে গায়ককে। শিল্পীর চিকিৎসায় হৃদরোগ বিশেষজ্ঞ, ফুসফুস রোগ বিশেষজ্ঞ ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)-এর চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) বেলা ৩টা নাগাদ সুমনকে হাসপাতালে ভর্তি করানো হয়। কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি ব্লকে চলছে তাঁর চিকিৎসা। হাসপাতালে ভর্তির সময়ে বুকে সংক্রমণ, শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক সমস্যায় কাবু ছিলেন শিল্পী। মেডিসিন ও হৃদরোগ (কার্ডিয়োলজি) বিভাগের চিকিৎসকেরা প্রাথমিকভাবে তাঁর চিকিৎসা শুরু করেন। সোমবার বিকেলেই জানা গিয়েছিল—স্থিতিশীল রয়েছেন এই গায়ক, গীতিকার ও সুরকার। যে অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তার চেয়ে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

শারীরিক পরিস্থিতির খবর জানিয়ে গতকাল বিকালেই ফেসবুকে একটি পোস্ট করেন সুমন। লেখেন, ‌‘শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছি। শিগগিরি সেরে উঠব। চিন্তা করবেন না।’

প্রসঙ্গত, এখনও সংগীতের নদীতে সুর-স্রোতের মতো বহমান কবীর সুমন। বর্তমানে বাংলা খেয়াল নিয়ে কাজ করছেন তিনি। ক’দিন আগে এ বিষয়ক একটি কর্মশালা করাতে বাংলাদেশে এসেছিলেন তিনি। একটা সময় প্রত্যক্ষ রাজনীতিতেও যুক্ত ছিলেন সুমন। তৃণমূলের হয়ে যাদবপুর থেকে লোকসভার সংসদ সদস্য হয়েছিলেন তিনি। যদিও পরবর্তীতে তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছিল। পরে তা মিটেও যায়। এরপর অবশ্য আর কোনো নির্বাচনে প্রার্থী হননি। এখন নিজেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সমর্থক’ বলে থাকেন সুমন।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর