হঠাৎ চোখে ঝাপসা দেখছেন? জেনে নিন কারণ  

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৮ পিএম

চোখের বিভিন্ন সমস্যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো চোখে ঝাপসা দেখা।  চোখ যখন পৃথিবীর সবকিছু আর স্বচ্ছভাবে দেখতে পায় না তখন আমাদের জীবনে আর দুর্ভোগের শেষ থাকে না। এ সমস্যা যদিও বয়স্কদের মধ্যে বেশি দেখা যায়। তবে বর্তমানে ছোটদের পাশাপাশি তরুণরাও এ রোগে আক্রান্ত হয়ে পড়ছে।

যদি এ সমস্যার শিকার আপনিও হন তবে শিগগিরই আপনার লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চোখে ঝাপসা দেখার কারণ

মাথায় আঘাত লাগা বা ব্রেন টিউমার: অনেক সময় পড়ে গিয়ে বা অসাবধানতাবশত মাথায় চোট লাগে। এর ফলে যদি চোখের ‘অপটিক নার্ভ’ ক্ষতিগ্রস্ত হয়, তা হলে দৃষ্টি ঝাপসা হতে পারে। অনেক সময়ে ঝাপসা দৃষ্টি ব্রেন টিউমরের ইঙ্গিতও হতে পারে। এ সব ক্ষেত্রে, মাথাযন্ত্রণা, ঝাপসা দেখা ছাড়াও বমি হওয়া, খিটখিটে হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। মাথায় আঘাত লাগলে বা এই ধরনের উপসর্গ বেশ কিছুটা সময় ধরে দেখা দিলে অবশ্যই সিটি স্ক্যান করানো জরুরি।

উচ্চ রক্তচাপ: এই সমস্যাটিকে উপেক্ষা করেন অনেকে। কিছু ক্ষেত্রে আবার অবহেলার ফলে রোগ নির্ণয়েও কিছুটা দেরি হয়। কিন্তু ‘সাইলেন্ট কিলার’ এই রোগের প্রভাবে আচমকা ঝাপসা দেখতে পারেন অনেকে। পথে-ঘাটে চলা ফেরায় হতে পারে সমস্যা। কিছুটা একই সমস্যায় ভুগতে পারেন গর্ভবতীরাও। এই সময় হঠাৎ করে রক্তচাপ বেড়ে যেতে পারে। এর ফলে অতিরিক্ত মাথাযন্ত্রণা থেকে আচমকা দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।  

ডায়াবেটিস: যাঁরা ডায়াবিটিসে ভোগেন, তাঁদের অনেকের মধ্যেই হাইপোগ্লাইসেমিয়া সমস্যা দেখা দেয়। অর্থাৎ, হঠাৎ করে সুগারের মাত্রা ‘ফল’ করে। এর ফলে ব্লার্ড ভিশন হতে পারে। এর সঙ্গে অতিরিক্ত ‘কোল্ড সোয়েটিং’ হয়। অর্থাৎ চোখে ঝাপসা দেখার পাশাপাশি অতিরিক্ত ঘাম হওয়া ও জ্ঞান হারানোর মতো পরিস্থিতি তৈরি হয়। অবশ্য, যাঁরা ডায়াবিটিসের শিকার, সময়ের সঙ্গে তাঁদের রেটিনা ক্ষতিগ্রস্ত হতে থাকে। তাই বয়সের সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি ক্রমশ ঝাপসা হয়ে আসে। চিকিৎসকের পরামর্শ, কোনও ডায়াবিটিস রোগী যদি আচমকা চোখে ঝাপসা বা অন্ধকার দেখেন, তবে দ্রুত তাঁর শরীরে শর্করার মাত্রা পরীক্ষা করা প্রয়োজন।

মাইগ্রেন বা ক্লাস্টার হেডেক: মাইগ্রেনের সমস্যায় যাঁরা ভোগেন, তাঁদের মধ্যে অনেকেরই ঝাপসা দেখার অভিজ্ঞতা রয়েছে। মাইগ্রেনের যন্ত্রণা কিছু ঘণ্টা থেকে প্রায় দু’-তিন দিন পর্যন্ত চলতে পারে। এই সময় অতিরিক্ত আলো বা আওয়াজের ফলে মাথা যন্ত্রণার পাশাপাশি ঝাপসা দেখা বা ‘লাইট ফ্ল্যাশ’ দেখার মতো সমস্যা দেখা যায়।

চোখে সংক্রমণ: কনজাংটিভাইটিসের প্রকোপে চোখের নানা সমস্যার মধ্যে একটি হল দৃষ্টি ঝাপসা হওয়া। তবে শুধু এতেই থেমে থাকে না, চোখের অস্বস্তি ক্রমশ বাড়তে থাকা আর প্রায় কালো দেখার মতো উপসর্গও দেখা দেয় এই রোগে। এই ক্ষেত্রে ঠিক চিকিৎসার মাধ্যমেই দৃষ্টিশক্তিকে ভাল রাখা যেতে পারে।

সূত্র: হেলথ ডট কম

পায়ুপথ দিয়ে শরীরে কফি ঢুকিয়ে আসলেই কি লিভার পরিষ্কার করা যায়? বলা হচ্ছে, এতে নাকি শরীরের সব বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, শরীর সতেজ হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে—এটি কি সত্যিই কোনো অলৌকিক...
বাংলাদেশের জেলা ও মফস্বল শহরগুলোতে উন্নত ডায়াগনস্টিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি চালু করেছে উইপ্রো জিই হেলথকেয়ার। কর্মসূচির আওতায় চিকিৎসকদের আধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তির...
পেটের ডান দিকে হঠাৎ তীব্র ব্যথা। ভাবছেন সাধারণ গ্যাস বা বদহজমের সমস্যা? গ্যাসের ওষুধ খেয়ে ভাবলেন কমে যাবে, কিন্তু ব্যথা কমছেই না। অবশেষে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করাতেই জানা গেল—পেটের ভেতরে...
সরকারের পক্ষ থেকে এসেনশিয়াল ড্রাগস লিস্ট-২০২৬ ও ড্রাগ প্রাইস ডিটারমিনেশন মেথড-২০২৬ বাতিলের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)। সেইসঙ্গে রোগীবান্ধব...
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার নিজের...
নিরাপত্তার অভাব, অব্যবস্থাপনা আর অনিয়মসহ নানা ভোগান্তির কারণে গাজীপুরের সাফারি পার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শনার্থীরা। পার্ক কর্তৃপক্ষ বলছে, অব্যবস্থাপনা দূর করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
হিমবাহধসে নেপালে সৃষ্ট ভয়াবহ ঢলের ৯ দিন পর একটি সুড়ঙ্গ থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাদের একজন...
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হলো জোরালো ভূমিকম্প।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর