নার্সিং ও মিডওয়াইফারি পেশাকে বৈশ্বিক কর্মসংস্থানের খাতে পরিণত করতে কাজ করছে সরকার: জিয়াউদ্দিন হায়দার

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৪ পিএম

নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করছে সরকার। এ পেশাকে বৈশ্বিক কর্মসংস্থানের অন্যতম প্রধান খাতে পরিণত করার লক্ষ্যও রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।

তিনি বলেন, নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার গুণগত মানোন্নয়ন, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং কর্মপরিবেশের উন্নয়ন স্বাস্থ্য খাত সংস্কারের অন্যতম অগ্রাধিকার।

সোমবার ঢাকা নার্সিং কলেজের ডা. মিলন স্মৃতি মিলনায়তনে স্নাতক নার্সিং, স্নাতকোত্তর নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থা দীর্ঘদিন ধরে কাঠামোগত দুর্বলতা, অপর্যাপ্ত বিনিয়োগ ও দক্ষ জনবলের ঘাটতিতে ভুগছে। এসব সমস্যা সমাধানে স্বাস্থ্য অর্থায়ন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, উপজেলা ও জেলা হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর্মীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সরকার সমন্বিত সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে।

তিনি বলেন, একটি কার্যকর স্বাস্থ্যব্যবস্থা শুধু চিকিৎসক বা হাসপাতালের ওপর নির্ভরশীল নয়। রোগীর পাশে সবচেয়ে বেশি সময় থাকেন নার্সরা। অন্যদিকে নিরাপদ মাতৃত্ব, স্বাভাবিক প্রসব, নবজাতকের পরিচর্যা এবং মাতৃ ও শিশুমৃত্যু কমাতে মিডওয়াইফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ দুটি পেশার উন্নয়ন ছাড়া স্বাস্থ্যব্যবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।

নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মানোন্নয়নে পাঠ্যক্রম আধুনিকায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, দক্ষ শিক্ষক তৈরি এবং ব্যবহারিক ও ক্লিনিক্যাল প্রশিক্ষণের মান বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি রোগীর নিরাপত্তা, সংক্রমণ প্রতিরোধ, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থাপনা, জরুরি চিকিৎসাসেবা এবং মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আন্তর্জাতিক কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ নার্স ও মিডওয়াইফদের চাহিদা রয়েছে। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে যথাযথ শিক্ষা, ভাষাগত দক্ষতা, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও পেশাগত সনদ অর্জনের সুযোগ দেওয়া গেলে এ খাত বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স অর্জনের গুরুত্বপূর্ণ উৎস হতে পারে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু বিদেশে কর্মী পাঠানো নয়; বরং আন্তর্জাতিক মানের দক্ষ, আত্মবিশ্বাসী ও পেশাগতভাবে যোগ্য নার্স ও মিডওয়াইফ তৈরি করা। এ জন্য আন্তর্জাতিক মানের শিক্ষাক্রম, ভাষা প্রশিক্ষণ, পেশাগত নিবন্ধন এবং বিদেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। তবে আন্তর্জাতিক কর্মসংস্থানের পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল নিশ্চিত করতেও ভারসাম্য বজায় রাখতে হবে।

নার্স ও মিডওয়াইফদের কর্মপরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, তাঁদের কাছ থেকে মানসম্মত সেবা প্রত্যাশা করতে হলে সম্মানজনক ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। পেশাগত উন্নয়ন, ন্যায্য সুযোগ-সুবিধা, উচ্চশিক্ষা, বিশেষায়িত প্রশিক্ষণ এবং দক্ষতাভিত্তিক পদোন্নতির সুযোগ বাড়ানো প্রয়োজন।

মিডওয়াইফারি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন কমিয়ে নিরাপদ স্বাভাবিক প্রসবসেবা সম্প্রসারণ সরকারের অন্যতম অগ্রাধিকার। এ জন্য উপজেলা পর্যায়ে মানসম্মত মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, দক্ষ মিডওয়াইফ তৈরি ও তাদের যথাযথ পদায়ন জরুরি।

শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন, ইংরেজিসহ বিদেশি ভাষা শেখা, গবেষণামুখী মনোভাব গড়ে তোলা এবং রোগীর প্রতি সহানুভূতিশীল আচরণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মান, উচ্চশিক্ষার সুযোগ, পেশাগত ভবিষ্যৎ, পদোন্নতি, কর্মপরিবেশ এবং আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থান নিয়ে প্রশ্ন করেন। প্রধান অতিথি তাদের প্রশ্নের উত্তর দেন এবং পেশাগত উন্নয়নে শিক্ষার্থীদের প্রত্যাশা ও মতামত শোনেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক ও ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়াল ৫০২ জনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ রোগী। 
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ৩১৪ জনে।  একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৭২ জন হাম রোগী। 
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ৩০৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৬৭ জন হাম রোগী। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারেরও...
দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট দূর করতে প্রায় চার হাজার চিকিৎসক এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। পাশাপাশি দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট...
রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের ওপর দ্বিতীয় দিনের শুনানি চলছে। শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চায় আসামি পক্ষ। তবে...
ইনিংসে ১৬তম ওভারের ঘটনা। হাসান মাহমুদের ফোলার লেন্থের বল ডাউন দ্য উইকেট এসে খেললেন সাউথ আফ্রিকার ওপেনার অ্যাকারম্যান। সঙ্গে সঙ্গে সেই বল গিয়ে লাগে হাসানের মাথায়।
লোডিং...

এলাকার খবর