জাবিতে স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণ: ছাত্রলীগ নেতা মোস্তাফিজসহ ৪ জন আটক

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪১ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মোস্তাফিজুর রহমানসহ চারজনকে আটক করেছে আশুলিয়া থানা-পুলিশ। 

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ইনডিপেনডেন্ট টেলিভিশনকে চারজন আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ৪ জনের মধ্যে মোস্তাফিজুর রয়েছে। তবে বাকিদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন জঙ্গলে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন— বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও মামুন নামের বহিরাগত এক যুবক। 

জানা গেছে, ভুক্তভোগী দম্পতি পূর্ব পরিচিত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেড়ানোর কথা বলে প্রথমে ওই নারীর স্বামীকে ক্যাম্পাসে ডেকে আনেন বহিরাগত মামুন। পরে সন্ধ্যার পর স্বামীকে দিয়ে কৌশলে স্ত্রীকে ডেকে আনেন অভিযুক্তরা। পরে অভিযুক্ত মামুন ও মোস্তাফিজ কৌশলে ওই নারীর স্বামীকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ‘এ’ ব্লকের ৩১৭ নম্বর কক্ষে আটকে রাখেন। পরে তাঁরা ওই নারীকে স্বামীর কাছে নেওয়ার কথা বলে হলটির পাশের জঙ্গলে নিয়ে যান। সেখানেই পালাক্রমে ধর্ষণ করেন।

এদিকে ঘটনাটি বিশ্ববিদ্যালয়ে জানাজানি হলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। রাতেই শিক্ষার্থীদের একটি অংশ দায়ীদের বিচার দাবি করে বিক্ষোভ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ভুক্তভোগী নারীর স্বামীকে বেধড়ক পেটানো হয়েছে। অবিলম্বে অভিযুক্ত জাবি শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি জানান তাঁরা। এ ছাড়া অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানান তাঁরা।

দিনাজপুর সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের জালিয়াপাড়ায় এ দুঘর্টনা হয়। 
নোয়াখালী জেলা সদরের মাইজদী বাজার এলাকায় ২০১৬ সালে সংঘটিত আলোচিত তিন বন্ধুকে খুনের মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে নোয়াখালীর বিশেষ জজ...
হোসনা বেগম তার দূরসম্পর্কের ভাগ্নে রুহুল আমিনকে ৫০ হাজার টাকার বিনিময়ে শ্বশুরকে হত্যার দায়িত্ব দেন। চুক্তিমতো ঘটনার রাতে বৃদ্ধ মোহাম্মদ আলী নিজ ঘরে ঘুমাতে গেলে হোসনা বেগম ঘরের পেছনের দরজা খুলে...
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের হোতাপাড়া এলাকায় সামনে থাকা অজ্ঞাত একটি গাড়ির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় আল আমিন শিকদার (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা হয়।
সাম্প্রতিক সময়ে ফেনী সীমান্তে পুশইন, চোরাচালান ও নানা সংকটের প্রেক্ষাপটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাঝে অধিনায়ক পর্যায়ের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত...
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক শিক্ষার পরিবর্তনে যে স্বপ্ন ও দায়িত্ব আমাদের দিয়েছেন, তা বাস্তবায়নে সরকার সুপরিকল্পিতভাবে কাজ করছে। আগামী দুই...
মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে একটি এলএনজি স্টেশন নির্মাণের ঘোষণা দিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এই এলএনজি পাইপলাইনের মাধ্যমে মোংলায় এনে তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা...
রাজধানীর ডেমরা থানার পশ্চিম বক্সনগর এলাকায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও এটিও'র যৌথ অভিযানে বোমা সদৃশ বস্তুসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর