মেহজাবীনের এই সিরিজ ‘দ্য সাইলেন্স’র সিক্যুয়েল?

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩২ পিএম

আত্মা বাজি রেখে ভয়ঙ্কর জুয়া খেলার গল্পে নির্মাতা ভিকি জাহেদ নির্মাণ করেছিলেন ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’। গত বছর মুক্তিপ্রাপ্ত এ সিরিজে অভিনয় করেন মেহজাবীন চৌধুরী, শ্যামল মাওলা, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহসহ অনেকে। যা দর্শক-মহলে দারুণ প্রশংসিত হয়। এবার আবারও পর্দায় আসছেন একই টিম।

ভালোবাসা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) মুক্তি পাচ্ছে এই টিমের নতুন ওয়েব সিরিজ ‘আরারাত’। ইতিমধ্যে এর পোস্টার ও ট্রেলার দর্শকের মনে কৌতূহলের জন্ম দিয়েছে। অনেকের প্রশ্ন—এটি কি দ্য সাইলেন্সের সিক্যুয়েল?
 
দ্য সাইলেন্স সিরিজের পোস্টারে অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত

নির্মাতা ভিকি জাহেদের ভাষ্য, ‘বিষয়টি আমিও দেখেছি। দর্শকরা কাজটি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। তাঁদের এই কৌতূহল আমি উপভোগ করছি। পুরো সিরিজ না দেখলে বোঝা যাবে না। তবে এতটুকু বলতে পারি, এটি একটি লাভ স্টোরি। তবে আর দশটা ভালোবাসার গল্পের মতো না।’

মোহাম্মদ কামরুজ্জামানের প্রযোজনায় কেএস ফিল্মস প্রডাকশনের ব্যানারে নির্মিত ৬ পর্বের আরারাত সিরিজটি মুক্তি পাচ্ছে বিঞ্জে।

বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে পড়ল ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় পাঁচবারের এই বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ব্রাজিলের বিদায়ে খুশি অভিনেত্রী মেহজাবীন চৌধুুরী। ম্যাচের শুরু থেকেই...
সম্প্রতি বিদেশ থেকে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাকি ১৪ বোতল মদসহ আটক হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! শুধু তিনিই নন, এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী নির্মাতা-প্রযোজক...
সম্প্রতি বিদেশ থেকে ফেরার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনা বেশ আলোচনায় এসেছে। কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তাঁর...
ভালোবাসা দিবস আর বিয়ের প্রথম বার্ষিকী—দুই আনন্দ একসঙ্গে ধরা দিল অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব-এর জীবনে। বিশেষ এই দিনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীকে উদ্দেশ করে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর