‘এই পৃথিবীটা একদিন বাউলের হবে’

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১২ পিএম

গানে গানে বাউলসম্রাট শাহ আব্দুল করিম গেয়েছেন, ‘ফাগুন মাসের প্রথম মঙ্গলবার/ মা বলেছেন জন্ম আমার’। হ্যাঁ, এভাবেই তিনি তাঁর জন্মদিনটি (১৫ ফেব্রুয়ারি) তুলে এনেছিলেন গানের খাতায়। সময়ের পরিবর্তনে দিনটি আজ বৃহস্পতিবার, তবে তারিখটি তো পাল্টাবে না। ভাটি-বাংলার মানুষ বাউসম্রাট শাহ আব্দুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী আজ। ১৯১৬ সালের আজকের এই দিনে সিলেটের সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি।

উপমহাদেশের প্রখ্যাত এই সংগীত সাধককে প্রয়াত সংগীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করেছিলেন, ‘মানুষ আপনার গান বিকৃত সুরে গায়। আপনার সুর ছাড়া অন্য সুরে গায়। অনেকে আপনার নামটা পর্যন্ত বলেন না। এসব দেখতে আপনার খারাপ লাগে না?’

শাহ আব্দুল করিমের সরল উত্তর, ‘কথা বোঝা গেলেই হইল। আমার আর কিচ্ছু দরকার নাই।’

অবাক হলেন কালিকাপ্রসাদ। বললেন, ‘আপনার সৃষ্টি, আপনার গান। মানুষ আপনার সামনে বিকৃত করে গাইবে। আপনি কিছুই মনে করবেন না। এটা কোনো কথা, এটার কোনো অর্থ আছে!’

এবার বাউলসম্রাট বললেন, ‘তুমি তো গান গাও, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। ধরো, তোমাকে একটা অনুষ্ঠানে ডাকা হল। হাজার হাজার চেয়ার রাখা আছে, কিন্তু গান শুনতে কোনো মানুষ আসেনি। শুধু সামনের সারিতে একটা মানুষ বসে আছে। গাইতে পারবে?’ 

কালিকাপ্রসাদ ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

কালিকাপ্রসাদ কিছুক্ষণ ভেবে বললেন, ‘না, পারব না।’

শাহ আব্দুল করিম তখন হেসে বললেন, ‘আমি পারব। কারণ আমার গানটার ভেতর দিয়ে আমি একটা আদর্শকে প্রচার করতে চাই, সেটা একজন মানুষের কাছে হলেও। সুর না থাকুক, নাম না থাকুক, সেই আদর্শটা থাকলেই হলো। আর কিছু দরকার নাই। সেজন্যই বললাম শুধু গানের কথা বোঝা গেলেই আমি খুশি।’

আশ্চর্য হয়ে কালিকাপ্রসাদ জানতে চাইলেন সেই আদর্শটা কী? শাহ আব্দুল করিম বললেন, ‘এই পৃথিবীটা একদিন বাউলের হবে।’

প্রসঙ্গত, বাংলার লোকজ সংগীতের ধারাকে অনায়াসে আত্মস্থ করেছেন শাহ আব্দুল করিম। মানুষের জীবনের সুখ-দুঃখ, প্রেম-ভালোবাসার পাশাপাশি তাঁর গান কথা বলে সকল অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। এ জন্য মৌলবাদীদের দ্বারা নানা লাঞ্ছনারও শিকার হয়েছিলেন এই বাউল।

তাতে কী! শাহ আব্দুল করিমের লেখা ও গাওয়া ‘বন্দে মায়া লাগাইছে’, ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, ‘গাড়ি চলে না’, ‘আমি কূলহারা কলঙ্কিনী’, ‘বসন্ত বাতাসে সইগো’, ‘কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া’, ‘কেন পিরিতি বাড়াইলারে বন্ধু’, ‘ময়ূরপঙ্খী নাও’, ‘মানুষ হয়ে তালাশ করলে’, ‘আমি বাংলা মায়ের ছেলে’সহ এমন শতশত গান আজও মানুষের মুখে মুখে।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর