গ্র্যামিতে ইতিহাস গড়লেন উস্তাদ জাকির হুসেন

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৭ পিএম

রোববার (৪ ফেব্রুয়ারি) আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হলো ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। এবারের আসরে টেইলর সুইফট, মাইলি সাইরাস, এসজেডএ, বয়জিনিয়াস ও বিলি আইলিশের জয়জয়কার। অন্যদিকে, বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম ক্যাটাগরিতে জয়ের শিরোপা উঠেছে ভারতের চার প্রখ্যাত সংগীতশিল্পীর মাথায়। ‘দিস মোমেন্ট’ অ্যালবামের জন্য পুরস্কৃত হয়েছে ব্যান্ড ‘শক্তি’। এই ব্যান্ডের সঙ্গেই জড়িয়ে রয়েছে ভারতের চার শিল্পীর নাম। উস্তাদ জাকির হুসেন থেকে শঙ্কর মহাদেবন।

‘শক্তি’ ব্যান্ডের গায়ক হলেন শঙ্কর মহাদেবন। তবলাবাদক হিসেবে রয়েছেন উস্তাদ জাকির হুসেন। বেহালায় গণেশ রাজাগোপালন। অন্য একটি তালবাদ্যে আছেন ভি সেলভাগণেশ। ২০২৩ সালের ৩০ জুন দিস মোমেন্ট অ্যালবামটি মুক্তি পায়। মোট ৮টি গান রয়েছে এই অ্যালবামে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, গ্র্যামি জেতার পরই মঞ্চে দাঁড়িয়ে এই পুরস্কার স্ত্রীকে উৎসর্গ করলেন শঙ্কর। পরিবার ও বন্ধুবান্ধবদের ধন্যবাদ জানিয়ে গ্র্যামির মঞ্চে তিনি বলেন, ‘ভগবানকে অশেষ ধন্যবাদ। আমার সহকারী সংগীতশিল্পী পরিবার, বন্ধুবান্ধব সকলকে ধন্যবাদ। ভারতের জন্য আমরা গর্ব বোধ করি। সবশেষে আমি একটা কথাই বলব—এই পুরস্কার আমার স্ত্রীর প্রাপ্য। আমার সংগীতের, আমার সৃষ্টির প্রতিটি সুর ওকে অর্পণ করি।’

গ্র্যামিতে শক্তি ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগে মনোনয়নের তালিকায় ছিলেন সুজানা বাকা, বোকান্তে, ডেভিডো ও বার্না বয়ের মতো সংগীতশিল্পীরাও। সেখান থেকেই বিজয়ী হিসেবে নির্বাচন করা হয় দিস মোমেন্ট অ্যালবামটি। 

‌এদিকে, ভারতীয় শিল্পী হিসেবে গ্র্যামির মঞ্চে ইতিহাস গড়লেন উস্তাদ জাকির হুসেন। ‘শক্তি’ ব্যান্ডের সদস্য হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি। পাশাপাশি তাঁর সৃষ্টি ‘পাশতো’র জন্যও একই মঞ্চে দ্বিতীয়বার সম্মানিত হয়েছেন। বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স বিভাগে পুরস্কার পায় তাঁর এ গান। জাকিরের সঙ্গে এই গানের জন্য বিজয়ী হয়েছেন ভারতীয় বংশীবাদক রাকেশ চৌরাসিয়াও। এখন পর্যন্ত তিনটি গ্র্যামি জিতেছেন জাকির হুসেন। রাকেশের সাফল্যের মুকুটেও জ্বলজ্বল করছে দুটি গ্র্যামি পুরস্কার।

‘দিস ইজ হয়ে’ অ্যালবামের জন্য বেস্ট রক অ্যালবাম ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ব্যান্ড প্যারামোর। অন্যদিকে, ‘৭২ সিজন’ অ্যালবামের জন্য বেস্ট মেটাল পারফরম্যান্স ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে মেটালিকা।

প্রসঙ্গত, গ্র্যামির এবারের আসরে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন খ্যাতনামা কমেডিয়ান ট্রেভর নোয়া। চতুর্থবারের মতো গ্র্যামির মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় তাঁকে। তারকাখচিত এই অনুষ্ঠানে পারফর্ম করেন ডুয়া লিপা, বিলি এলিশ ও অপরাহ উইনফ্রের মতো জনপ্রিয় সংগীতশিল্পীরা। 

মাত্র ২২ বছর বয়সেই থেমে গেল বর্তমান ‘মিস অস্ট্রিয়া’ লুসিয়া সিসিকের জীবন। জন্ম থেকেই জটিল হৃদরোগে ভুগছিলেন এই সুন্দরী। দীর্ঘদিনের শারীরিক লড়াই শেষে অকালেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।...
‘সাংস্কৃতিক ফ্যাসিবাদ রুখে দাঁড়াও’ শীর্ষক বিবৃতিতে তাঁরা বলেন, ‘একজন শিল্পীকে তাঁর রাজনৈতিক অবস্থান, মতপ্রকাশ কিংবা গণআন্দোলনে নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে আক্রমণের লক্ষ্যবস্তু করা শুধু...
ছয় বছর ধরে চলা জল্পনার অবসান হতে যাচ্ছে। নতুন জেমস বন্ড খোঁজার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছে বিবিসি। গত কয়েক মাসে বন্ড চরিত্রে অভিনয়ের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন হেনরি ক্যাভিল,...
মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
চরমপন্থী আতঙ্কে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দারা। দুই মাসে অন্তত ৩০টি পরিবারের কাছে চাঁদা চেয়ে চিঠি দেওয়া হয়েছে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নামে। ভয়ে অনেকে এলাকা ছেড়েছেন। পুলিশ নজরদারি বাড়ালেও...
রাজধানীর লালবাগে একটি পাঁচতলা ভবনের নিচতলার কক্ষের পাশের বারান্দার মাটি খুঁড়ে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিশ্ব রাজনীতির দৃশ্যপট পাল্টে দেওয়া নাইন-ইলেভেন হামলার ২৫ বছর পূর্তি আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিউইয়র্কে টুইন টাওয়ার ধ্বংস এবং ভার্জিনিয়ায় পেন্টাগন কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। মারা যান...
সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. জামাল মিয়া। বৃহস্পতিবার রাতে সাউথ আফ্রিকা সময় রাত সাড়ে ১১টার দিকে এ...
লোডিং...

এলাকার খবর