৫-৭ কেজি ওজন বাড়িয়েছিলাম: অপূর্ব

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৬ পিএম

‘শুধু প্রেমে না, কিছু মানুষ বাঁচে দেশপ্রেমে’—সেই দেশপ্রেমের প্রমাণ দেখাতে পর্দায় এলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। শনিবার (২৪ ফেব্রুয়ারি) স্ট্রিমিং প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ওয়েব ফিল্ম ‘ইউএনও স্যার’। যেখানে একটি উপজেলার ইউএনও’র ভূমিকায় অভিনয় করেছেন অপূর্ব। 

ফিল্মটির মুক্তি উপলক্ষে শনিবার সন্ধ্যায় দীপ্ত টিভির আঙিনায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রদর্শনী। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হলে অপূর্ব জানান, চরিত্রটির জন্য তাঁকে বিশেষ প্রস্তুতি নিতে হয়েছিল। লুকে পরিবর্তন আনাসহ ৫-৭ কেজি ওজনও বাড়াতে হয়েছিল তাঁকে।

প্রিমিয়ারে নির্মাতা সৈয়দ শাকিল, দীপ্ত টিভির সিইও ফুয়াদ চৌধুরী ও অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছবি: দীপ্ত প্লে

পর্দায় দেখা যায়, ব্যক্তিগত ও পেশাগত দায়বদ্ধতার বেড়াজালে দেশের প্রতি ভালোবাসার চ্যালেঞ্জ নিয়ে একজন সরকারি পদস্থ কর্মকর্তা কী করতে পারেন। বাস্তব ঘটনার ছায়া অবলম্বেনে নির্মিত এই চলচ্চিত্রে উঠে এসেছে মফস্বল শহরের সামাজিক বাস্তবতা। যেখানে স্বামী খুন হয়ে মারা যাওয়ার পর এক নারী প্রতিনিয়ত তাঁর আশপাশের মানুষের মাধ্যমে নানাভাবে হয়রানির শিকার হয়।

ফিল্মটিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ইউএনও’র ভূমিকায় ভিন্ন লুকে দেখা যায় অপূর্বকে। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস লাইফ ও ইউএনও—এই দুটি চরিত্রের জন্য আলাদা প্রস্তুতি ছিল। লুকের পাশাপাশি ইউএনও চরিত্রটির জন্য ৫-৭ কেজি ওজন বাড়িয়েছিলাম।’

এতে অপূর্বর সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। তরুণ এই অভিনেত্রী প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘ও (তটিনী) নতুন হিসেবে খুবই ভালো করছে। একজন ডেডিকেটেড (নিবেদিত প্রাণ) অভিনেত্রী। চেষ্টা করে, চরিত্র নিয়ে ভাবে, ওর ডেডিকেশন লেভেল ভালো। এটা যদি ও ধরে রাখে, অনেক দূর যাবে।’

ইউএনও স্যার ফিল্মটির বিশেষ প্রদর্শনীর মুহূর্ত। ছবি: ফেসবুক/ জিয়াউল ফারুক অপূর্ব

ইউএনও স্যার-এ অপূর্ব-তটিনী ছাড়াও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভুইয়াসহ আরও অনেকে। ‘ভিশন’ নিবেদিত এই ফিল্ম প্রযোজনা করেছে কাজী মিডিয়া লিমিটেড।

আহসান হাবিবের গল্প ও মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। তিনি বলেন, ‘আমার জানা মতে প্রশাসনিক ক্যাডার সার্ভিস চরিত্র নিয়ে বাংলাদেশে এটাই প্রথম কাজ। একটা ভিন্ন আঙ্গিকের গল্প সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। দীপ্ত প্লে কর্তৃপক্ষ, শিল্পী, কলাকুশলীসহ সবার আন্তরিক প্রচেষ্টা ছিল কাজটি ভালো করার। সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আশা করছি কাজটি দর্শকদের ভালো লাগবে।’

ইউএনও স্যার-এর প্রিমিয়ার ছিল চাঁদের আলোয় মুখরিত। এ সময় সিনেমাটির অভিনয়শিল্পী-কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন ভিশন ইলেকট্রনিক্স মিডিয়ার হেড অব মার্কেটিং মাহবুবুর রহমান, দীপ্ত টিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অন্যদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে অপূর্ব অভিনীত ইউটিউব ফিল্ম ‘ডার্ক জাস্টিস’। এখানে অভিনেতা রয়েছেন অ্যাকশন হিরো হিসেবে। এটি পরিচালনা করেছেন ‘লিডার—আমিই বাংলাদেশ’খ্যাত নির্মাতা তপু খান।

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যুর ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পরিবারের দাবি, প্রিয় দলের পরাজয় এবং তা নিয়ে কটাক্ষের কারণে তিনি...
রুপালি পর্দায় একসঙ্গে হাজির হতে চলেছেন দুই জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’র নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’-এ দেখা মিলবে তাঁদের। আগামী ২৫ জুন...
ভালোবাসা দিবসে নিজের জীবনের বিশেষ মানুষকে সামনে আনলেন অভিনেতা অপূর্ব। তবে সেই মানুষটি তাঁর ছোট্ট কন্যা আনায়া। ইনস্টাগ্রামে শেয়ার করা কয়েকটি ছবিতে দেখা যায়, মেয়েকে কোলে নিয়ে স্নেহমাখা মুহূর্তে ধরা...
ফের বাবা হলেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী শাম্মা দেওয়ান। সুখবরটি আজ দুপুরে সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা নিজেই। ফেসবুকের সেই পোস্টে নবজাতকের...
মধ্যপ্রাচ্য উত্তেজনায় এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আজ বুধবার এমন চিত্র দেখা গেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
হাসপাতালে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ভারতের শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। আর যন্তর মন্তর ছাড়তে নারাজ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
সিলেট মহানগরীর শাহপরান থানাধীন টিলাগড় এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে...
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর