রোজায় সরবরাহ পর্যাপ্ত, তবুও পণ্যের দাম বাড়তি 

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৫:৫৭ পিএম

রোজাকে সামনে রেখে বাজারে প্রতিটি পণ্যের পর্যাপ্ত মজুত থাকার পরেও বাড়তি দাম গুনতে হচ্ছে ভোক্তাদের। রমজান শুরুর আগে ফের লাগামহীন হয়ে পড়েছে নিত্যপণ্যের বাজার। সপ্তাহের ব্যবধানে হালিতে ২০ টাকার বেশি বেড়েছে লেবুর দাম। ব্রয়লার মুরগির দাম কেজিতে ৩০ টাকা বেশি নেওয়ায় স্বস্তিতে নেই নিম্নবিত্তরা। 

এদিকে বাজার তদারকিতে নেমে শিগগিরই শৃঙ্খলা ফেরার আশা প্রকাশ করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আর দাম সহনীয় রাখার আশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। 

রমজানকে বলা হয় সংযমের মাস। এক মাস সিয়াম সাধনায় কাটাবেন ধর্মপ্রাণ মুসলিমরা। তবে রোজা শুরুর আগেই বাজার যেন আগুন। বেশিরভাগ পণ্যের দামই লাফিয়ে বেড়েছে।

লেবুর হালি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। অথচ এক সপ্তাহ আগেও এক হালি লেবু কিনতে ভোক্তার খরচ ছিল ৩০ থেকে ৪০ টাকা। বেড়েছে বেগুন ও শসার দামও। ব্রয়লার মুরগিতেও ২০ থেকে ৩০ টাকা বেশি নিচ্ছে বিক্রেতারা।

রাজধানীর শান্তিনগর বাজারে আসা এক ক্রেতা হতাশা প্রকাশ করে বলেন, ‘আগের তুলনায় কিন্তু এখন সব কিছুর দাম বেশি। আগে আলু ছিল ৩০ টাকা। এখন ৩৫ থেকে ৪০ হয়ে গেছে। সরকার যদি দুই একদিন পরপর একটু তদারকি করে তাহলে বাজার নিয়ন্ত্রণ হবে।’ 

নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে মাঠে নেমেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সকালে শান্তিনগর বাজারে গিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু প্রকাশ করেন, শিগগিরিই বাজারে শৃঙ্খলা ফিরবে।

আহসানুল ইসলাম টিটু বলেন, ‘যেখানে আমরা সমস্যা দেখছি ব্যবস্থা নিচ্ছি। আমরা ছোটাছুটি করছি। এই সাপ্লাই চেইনে যেখানে যেখানে আমাদের মনে হয় যে এই জায়গাগুলোতে আমাদের যাওয়া দরকার সেখানে আমরা পরিকল্পিতভাবে যাচ্ছি। গিয়ে সেখান থেকে কিছু সমস্যা নিয়ে আসতেছি। এটার ব্যবস্থাও আমরা নিচ্ছি।’ 

পণ্যের দাম ভোক্তাদের নাগালে রাখতে এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে ব্যবস্থার আশ্বাস ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামানের। 

ভোক্তার মহাপরিচালক বলেন, ‘সাপ্লাইয়ে কোনো সমস্যা নেই। আপনারা প্রতিটি মার্কেটে যাবেন, প্রচুর পরিমাণে পণ্য আছে। সমস্যাটা হয়ে গেছে বিপণন ব্যবস্থার সমস্যা। বলা হয় অনেকেই মজুত করে সাপ্লাইটাকে ধরে রেখে মূল্যটা বাড়িয়ে দেয়। এ কারণেই কিন্তু আমরা কাজ করছি।’ 

এদিকে, রমজান উপলক্ষ্যে রাজধানীর ৩০টি স্থানে কম দামে দুধ, ডিম, মাংস ও মাছ বিক্রি শুরু করেছে মৎস ও প্রাণী সম্পদ অধিদপ্তর।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে সরবরাহ বাড়লেও দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে ভোগান্তি। বাড়তি মূল্যস্ফীতির কারণে চাপে সাধারণ মানুষ। পণ্যের দাম বাড়লেও...
দাম বৃদ্ধির পরও এলপিজি সিলিন্ডারের সংকট কাটেনি। বেশিরভাগ দোকানে গ্যাস নেই। দু-একটিতে মিললেও, নির্ধারিত দামের চেয়ে ৮০০ টাকা পর্যন্ত বেশি গুণতে হচ্ছে। দোকানদারদের দাবি, সরবরাহ স্বাভাবিক করেনি...
নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে বিক্রি কমেছে ৩০ শতাংশ পর্যন্ত। তাই, বাধ্য হয়েই খাবারের দাম বাড়াতে চান রেস্তোরাঁ মালিকরা। শনিবার রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা।...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর