প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত ‘ইনবক্সে’

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১০:৫২ এএম

রোজার ঈদে প্রকাশ পেতে যাচ্ছে রক কিংবদন্তি আইয়ুব বাচ্চুর গাওয়া অপ্রকাশিত গান ‌‘ইনবক্সে’। এটি প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন ও এশিয়াটিকের উদ্যোগে। গত বছর প্রয়াত আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান প্রকাশ ও আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে কনসার্টসহ বেশ কিছু উদ্যোগ নিয়ে চুক্তি হয় এ দুটি প্রতিষ্ঠানের মধ্যে। তারই বাস্তবায়ন হিসেবে প্রকাশ পেতে যাচ্ছে গানটি।

এর লিরিক লিখেছেন নিয়াজ আহমেদ অংশু। সুর ও সংগীত পরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু। ভিডিও নির্মাণ করছে কোলাহল কমিউনিকেশন।

গীতিকার নিয়াজ আহমেদ অংশু বলেন, ‘আমাদের কাছে বাচ্চু ভাইয়ের একাধিক অপ্রকাশিত গান রয়েছে। এলআরবির গিটারিস্ট মাসুদ গানগুলো খুব যত্নে রেখেছেন। সেখান থেকেই গানগুলো ধারাবাহিকভাবে মুক্তি দেওয়া হবে।’

গিটারিস্ট আব্দুল্লাহ মাসুদ বলেন, ‘বসের একাধিক গান রয়েছে এবি কিচেনের হার্ডডিস্কে, যার রেকর্ড ধারণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ আমিই করতাম। তিনি একটি অ্যালবাম করলে অনেকগুলো গান রেকর্ড করতেন। এরপর সেখান থেকে বাছাই করে অ্যালবামে প্রকাশ করতেন। বাকি গানগুলো রয়ে যেত। সেই অপ্রকাশিত গানগুলো নিয়েই কাজ করছে এবি ফাউন্ডেশন।’

তিনি আরও জানান, আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত আরও কিছু গান এ বছর ধারাবাহিকভাবে প্রকাশ পেতে যাচ্ছে।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর