নুসরাত ফতেহ আলীর স্মরণে ঢাকায় কাওয়ালিসন্ধ্যা

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১২:১২ পিএম

কিংবদন্তি সুফি গায়ক ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘ইশক-এ-নুসরাত’। অনুষ্ঠানটির আয়োজক ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস।

এদিন সংগীত পরিবেশন করবে দেশের অন্যতম জনপ্রিয় কাওয়ালি ব্যান্ড ‘সুফিতান’ এবং দেশের প্রথম কাওয়ালি ব্যান্ড হিসেবে পরিচিত ‘নাফস’। পাশাপাশি সুফি নৃত্য পরিবেশন করবে ‘এইচইউ সুফি ট্রুপ’, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে প্রত্যাশা আয়োজকদের।

ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস’র প্রতিষ্ঠাতা ও সিইও রাকিব হোসেন বলেন, ‘ইশক-এ-নুসরাত শুধু একটি সংগীতানুষ্ঠান নয়; এটি কিংবদন্তি ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তাঁর সংগীতের চিরন্তন উত্তরাধিকার উদযাপনের একটি বিশেষ উদ্যোগ। দেশের দর্শকদের কাছে কাওয়ালি ও সুফি সংগীতের সৌন্দর্য তুলে ধরা এবং নতুন প্রজন্মের মধ্যে এই সংগীতধারার প্রতি আগ্রহ তৈরি করাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য।’

সংগীতপ্রেমী, সুফি সংগীতের অনুরাগী এবং নুসরাত ফতেহ আলীর ভক্তদের অংশগ্রহণে অনুষ্ঠানটি স্মরণীয় এক সন্ধ্যায় পরিণত হবে বলে আশাপ্রকাশ করছেন আয়োজকরা।

জানা যায়, ৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় দর্শক-শ্রোতাদের জন্য কেআইবি অডিটোরিয়ামের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়, চলবে রাত ১০টা পর্যন্ত। নুসরাত ফতেহ আলী খানের প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠানে থাকবে বিশেষ ফটো গ্যালারি ও ট্রিবিউট এক্সিবিশন। পুরো ভেন্যুকে সাজানো হবে সুফি ভাইবস থিমে।

আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত পার্কিং সুবিধা এবং পরিবার নিয়ে উপভোগ করার মতো প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আরামদায়ক ও অন্তরঙ্গ পরিবেশ নিশ্চিতে আসনসংখ্যা সীমিত রাখা হয়েছে। এই কাওয়ালিসন্ধ্যার টিকিটের মূল্য শুরু হচ্ছে ৯৯৯ টাকা থেকে।  এরইমধ্যে টিকিফাই ওয়েবসাইটে অনুষ্ঠানটির টিকিট বিক্রি শুরু হয়েছে।

সংগীতপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান! রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় একমঞ্চে হাজির হচ্ছেন নগরবাউল’র জেমস ও আর্ক’র হাসান। ‘রক এন রিদম ৫.০ : নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক এই...
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সুচিত্রা মিউজিক থেকে আজ মঙ্গলবার প্রকাশিত হচ্ছে কবিতার গানখ্যাত বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী ঐশিকা নদীর একটি নতুন গান ‘জল ধুয়ে দেয় গানের খাতা’। গানের কথা ও সুর করেছেন...
কানাডার টরন্টো শহরে বসছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ-ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে হবে এই অনুষ্ঠান। যেখানে মঞ্চ মাতাবেন বরণ্যে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, ফিলোসপিক্যাল প্রশ্নগুলো যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমরা গবেষণা করার উদ্দেশ্য খুঁজে পাবো। গবেষণা আমাদেরকে শুধুমাত্র পরীক্ষায় পাস করা বা প্রমোশন দেয় না।...
বঙ্গোপসাগরের হিরণপয়েন্টে ‘ওটি জান্নাতুল ফেরদৌস’ নামের একটি জাহাজের ধাক্কায় ‘এমভি ফুলবাড়ী’ নামের আরেকটি কার্গো জাহাজ ডুবে গেছে। বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে ১২৫০ মেট্রিক টন কয়লা বোঝাই করে ঢাকায়...
বিএনপির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সব গুজব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে প্রায় ৩২ কোটি ডলার জরুরি ঋণ সহায়তা দেবে জাপান। আজ মঙ্গলবার সকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর