ভিকির সিরিজে অন্ধ গোয়েন্দা চঞ্চল

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৪:৪৫ পিএম

এই সময়ের জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। দীর্ঘদিন নাটক-টেলিফিল্ম বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। একই ধারাবাহিকতায় এবার মুনশিয়ানা দেখাচ্ছেন ওটিটি প্ল্যাটফর্মেও। অন্যদিকে, অভিনেতা চঞ্চল চৌধুরী বলতেই দর্শকের চোখ ছানাবড়া! নামটিই যথেষ্ট। এবার এই দুই মেধাবী অভিনেতা-নির্মাতাকে পাওয়া যাচ্ছে একসঙ্গে।

আসন্ন রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে ভিকির নতুন ওয়েব সিরিজ ‘রুমি’। এতে অন্ধ গোয়েন্দা চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। এবারই প্রথমবার একসঙ্গে কাজ করলেন তাঁরা।

সিরিজটি নির্মিত হয়েছে রহস্যেঘেরা থ্রিলার ধাঁচের একটি গল্পকে কেন্দ্র করে। এতে একজন গোয়েন্দার ভূমিকায় থাকছেন চঞ্চল চৌধুরী। একটি দুর্ঘটনায় যিনি আর চোখে দেখতে পান না। এরপরও একেক পর এক জটিল রহস্যের সমাধানে পারদর্শী।

যদিও এ নিয়ে এখনই বেশি কিছু জানাতে চাইছেন না পরিচালক কিংবা অভিনেতা। শুধু জানা, আসন্ন ঈদ উপলক্ষে এটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেতে পারে। 

এই সিরিজে চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন আবদুন নূর সজল, রিকিতা নন্দিনী শিমু, দীপা খন্দকার। 

এদিকে, সর্বশেষ ভিকি জাহেদকে পাওয়া গেছে ‘টিকিট’ ও ‘আরারাত’ নামের দুটি ওয়েব সিরিজে। কাজ দুটি সমালোচকদের দৃষ্টিতে প্রশংসিত হলেও তেমন আলোচিত হয়নি দর্শকমহলে।

গ্রামের দুই প্রভাবশালী পরিবারের বৈরিতাকে কেন্দ্র করে নির্মিত ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। বৃন্দাবন দাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০...
বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নুহাশ হুমায়ূনের। দীর্ঘদিনের প্রস্তুতি শেষে শুরু হয়েছে তাঁর বহুল আলোচিত সিনেমা ‘মুভিং বাংলাদেশ’-এর শুটিং।চলচ্চিত্রটির কাস্টিং নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না...
‌‘দম’র দম এবার দেখবে সারাদেশ! শুক্রবার (২৪ এপ্রিল) সারাদেশের সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এর আগে, ঈদুল ফিতরে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েই এটি বাজিমাত করেছে। এবার দেশের...
আমেরিকা ও কানাডার দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে ‘দম’। চাহিদার কারণে আগামীকাল থেকে দেশ দুটির ৫৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি। এর আগে, গত ১০ এপ্রিল রেদওয়ান রনি পরিচালিত আফরান নিশো, চঞ্চল...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর