তীব্র সংকটে মার্কিন উড়োজাহাজ নির্মাতা বোয়িং 

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৯:১৭ পিএম

‘মনে হচ্ছে আমি সংকটে পড়া একটি শিশুকে দেখছি’। এভাবেই নিজের বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ ওড়ানোর বর্ণনা করছিলেন ক্যাপ্টেন ড্যানিস টাজের। 

আমেরিকান এয়ারলাইনসগুলোর পাইলটদের সংগঠন অ্যালাইড পাইলটস অ্যাসোসিয়েশনের সভাপতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলছিলেন, তিনি কোনোদিনই অনিরাপদ কোনো উড়োজাহাজে উঠবেন না। 

কিন্তু তিনি এও বলেছিলেন যে, তিনি যে উড়োজাহাজটি ওড়াচ্ছেন, এটার মান যে ভালো, এই নিশ্চয়তা তিনি দিতে পারছেন না। 

ক্যাপ্টেন ড্যানিস বলেন, ‘আমি এতোটাই সতর্ক অবস্থায় আছি যেটা আগে কখনোই বোয়িংয়ের উড়োজাহাজ ওড়ানোর সময় হয়নি। কারণ গত তিন দশক ধরে বোয়িংয়ের উড়োজাহাজ যেভাবে আমাকে নিরাপদে রেখেছে, এখন একই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে, এমনটা আমি বিশ্বাস করি না।’ 

প্রতিদিনই বোয়িং কোম্পানি খবরের কাগজে নেতিবাচক শিরোনামে পরিণত হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা এবং এয়ারলাইনসগুলোর চাপ তো আছেই। সবমিলিয়ে এর সুনাম অনেকটাই ক্ষতিগ্রস্থ হয়েছে। 

সমস্যার শুরুটা হয় গত জানুয়ারিতে। পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করার সময় একটি নতুন বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের জরুরী অবতরণের দরজা বিস্ফোরণে উড়ে যায়। 

ইউএস ন্যাশনাল ট্রান্সপোরটেশন সেফটি বোর্ড প্রাথমিক প্রতিবেদনে জানায়, দরজাটিকে নিরাপদে উড়োজাহাজের সঙ্গে যুক্ত করার যন্ত্রাংশে ত্রুটি ছিল।  

এ ঘটনার পর বোয়িংয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলায় তদন্ত চলছে। পাশাপাশি সেই ফ্লাইটে থাকা যাত্রীরাও আইনী ব্যবস্থা নিচ্ছেন। এ ঘটনায় কেউ আহত না হলেও বোয়িংয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। 

৫ বছর আগে বোয়িং তার ইতিহাসে সবচেয়ে বড় সংকটে পড়ে। সেবার পরপর দুটি বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ একইভাবে দুর্ঘটনায় পড়ে। এতে ৩৪৬ জনের মৃত্যু হয়। সে সময় বলা হয়েছিল, ফ্লাইট নিয়ন্ত্রণের একটি সফটওয়্যারের ত্রুটিই দুর্ঘটনা দুটির কারণ। 

এ ঘটনার পর বোয়িংয়ের বিরুদ্ধে সমালোচনা হয় যে, কোম্পানিটি লাভের জন্য যাত্রীদের জীবন ঝুঁকিতে ফেলছে। 

অবশ্য ২০২০ সালের শুরুতে বোয়িংয়ের নতুন প্রধান নির্বাহী ডেভ কালহউন নিরাপত্তার বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিজ্ঞা স্মরণ করিয়ে দেন। কিন্তু জানুয়ারির এই ঘটনা তাদের সেই প্রতিজ্ঞাকে প্রশ্নের মুখে ফেলেছে। 

সমালোচনার জবাবে ডেভ কালহউন বলেন, ‘আমরা ধীরে চলব। আমরা সুচারুভাবে সব করতে সময় নেব।’ 

এ মাসের শুরুতে মার্কিন নিয়ন্ত্রক ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ম্যাক্স উড়োজাহাজের উৎপাদন প্রক্রিয়ার ওপর ৬ সপ্তাহের নীরিক্ষা শেষে জানায়, উৎপাদনের বেশ কয়েকটি ধাপে প্রতিষ্ঠানটির তাদের মান বজায় রাখতে পারেনি। 

আরেকটি প্রতিবেদনে দেখা গিয়েছে, শাস্তির ভয়ে কর্মীরা সমস্যার কথা কর্তৃপক্ষকে জানাতে ভয় পাচ্ছে, এমন প্রমাণ পাওয়া গেছে।  

৭৩৭ ম্যাক্সের উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত থাকা বোয়িংয়ের সাবেক জ্যেষ্ঠ ব্যবস্থাপক অ্যাডাম ডিকসন স্বীকার করেছেন, কারখানায় এক্সিকিউটিভ এবং কর্মীদের মধ্যে দূরত্ব রয়েছে। তিনি বলেন, ‘গত ১ দশকে বোয়িংয়ের ভেতরের সংস্কৃতি বিষাক্ত হয়ে উঠেছে। আপনি হয়তো নিরাপত্তা ব্যবস্থা নেবেন, আপনি প্রক্রিয়া যুক্ত করতে পারেন। কিন্তু পরস্পরের প্রতি বিশ্বাসের ঘাটতি থাকলে কোনো কিছুতেই কাজ হবে না।’  

এফএএ–এর নিরীক্ষার পর বোয়িং বলছে, নিরাপত্তা ও মান নিশ্চিত করতে তারা পদক্ষেপ নেওয়া শুরু করেছেন। এরপরেও বোয়িংয়ের উৎপাদন প্রক্রিয়ার মান নিয়ে উদ্বেগ রয়েই গেছে। 

বোয়িংয়ের ৭৮৭ ড্রিমলাইনার উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত কোয়ালিটি ম্যানেজার জন বারনেট দাবি করেছিলেন, সর্বোচ্চ মুনাফার জন্য তড়িঘড়ি করে উড়োজাহাজ উৎপাদন করা হয়েছে।  

জন বারনেট গত সপ্তাহে মারা যান। তিনি বোয়িংয়ের সাউথ ক্যারোলাইনা কারখানায় ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত কাজ করেছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, কাজের চাপে কর্মীরা অনেকটা ইচ্ছা করেই মানহীন যন্ত্রাংশ উড়োজাহাজে যুক্ত করতেন।  

অবশ্য বোয়িং তার এই দাবি উড়িয়ে দিয়েছে। বোয়িংয়ের এই সংকট এয়ারলাইনসগুলোকেও সমস্যায় ফেলছে। 

রায়ান এয়ার এরই মধ্যে সতর্ক করেছে, উড়োজাহাজ সরবরাহে দেরি হলে আসন্ন গ্রীষ্মে ইউরোপে ফ্লাইটের ভাড়া বেড়ে যাবে। মার্কিন এয়ারলাইন সাউথইস্ট এ বছরে তাদের সক্ষমতায় কাটছাট করার ঘোষণা দিয়েছে। কারণ তারা প্রয়োজনীয় সংখ্যক উড়োজাহাজ বহরে যুক্ত করতে পারছে না। 

কোনো কোনো এয়ারলাইনস অবশ্য বিকল্প হিসেবে এয়ারবাসকে বেছে নিতে পারেন। কিন্তু আমেরিকা থেকে ইউরোপে ক্রয়াদেশ স্থানান্তর করা স্পষ্টতই বাস্তবসম্মত নয়। 

দুই প্রতিষ্ঠানের অর্ডার বুকই এখন পূর্ণ। এয়ারবাসকে এখনও প্রায় ৮ হাজার উড়োজাহাজ সরবরাহ করতে হবে। আর বোয়িংয়ের ক্ষেত্রে সংখ্যাটা ৬ হাজার। 
 
অন্য যে কোনো সময়ের চেয়ে এখন নতুন উড়োজাহাজ পেতে এয়ারলাইনসগুলোর অপেক্ষার পালা বাড়ছে। অবশ্য এই খেলায় তৃতীয় আরেক খেলোয়ার আছে। চীনা উড়োজাহাজ নির্মাতা কোম্যাক। সম্প্রতি তারা সি৯১৯ মডেলের একটি উড়োজাহাজের নকশা করেছে। এটি ৭৩৭ ম্যাক্স এবং এ৩২০ কে প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলতে পারে।  

কিন্তু সমস্যা হলো, প্রকল্পটি এখনও পরিকল্পনা পর্যায়েই রয়েছে। ২০২৮ সালের পর কোম্যাক বছরে ১৫০টি করে উড়োজাহাজ সরবরাহ করতে পারবে। 

বোয়িংকে খুব শিগগিরই তাদের সংকট কাটিয়ে উঠতে হবে। কিন্তু এটা কি আদৌ সম্ভব? 

যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর নিজ দেশে ফেরার পথে যুক্তরাষ্ট্র কোনো বাধা দেবে না। তবে, তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে।
ইরানের তুনব দ্বীপে টানা ৯০ মিনিট হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার সক্ষমতা কমাতেই এ হামলা।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর