টাকার অভাব, নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০১:০৫ পিএম

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে, তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি–বিজেপির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার কাছে প্রয়োজনীয় অর্থ নেই। আজ বুধবার ভারতে দুদিনব্যাপী চলমান টাইমস নাউ সামিটে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি জানান, বিজেপি সভাপতি জেপি নাড্ডা তাকে অন্ধ্র প্রদেশ বা তামিলনাড়ু থেকে নির্বাচন করার কথা বলেছিলেন।

‘এক সপ্তাহ বা দশ দিন চিন্তা করার পর আমি তাকে বললাম, আমি হয়তো পারব না। আমার কাছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পর্যাপ্ত টাকা নেই। অন্ধ্র প্রদেশ হোক বা তামিলনাড়ু, আমারও সমস্যা আছে। আমি বললাম না, আমার মনে হয় না আমি এটা করতে পারব।’— ভারতের দুদিনব্যাপী চলমান টাইমস নাউ সামিটে বলেন নির্মলা সীতারামন।

তিনি বলেন, ‘আমি খুবই কৃতজ্ঞ যে তারা আমার যুক্তি মেনে নিয়েছে... তাই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না।’

কেন দেশটির অর্থমন্ত্রীর কাছে নির্বাচন করার জন্য পর্যাপ্ত তহবিল নেই জানতে চাইলে তিনি বলেন, ‘ভারতের রাষ্ট্রীয় তহবিল তো আর আমার নয়।’

তিনি আরও বলেন, ‘আমার বেতন, আমার উপার্জন এবং আমার সঞ্চয় শুধু আমার, ভারতের রাষ্ট্রীয় তহবিল নয়।’

ক্ষমতাসীন বিজেপি ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া আসন্ন লোকসভা নির্বাচনে বেশ কিছু বিদ্যমান রাজ্যসভার সদস্যকে প্রার্থী করেছে। এর মধ্যে রয়েছেন— পীযূষ গোয়াল, ভূপেন্দর যাদব, রাজীব চন্দ্রশেখর, মনসুখ মান্ডাভিয়া এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শ্রীমতি সীতারামন কর্নাটকের রাজ্যসভার সদস্য।

সীতারামন জানান,  নির্বাচনে তিনি অন্য প্রার্থীদের পক্ষে প্রচার চালাবেন।

‘আমি অনেক মিডিয়া ইভেন্টে যোগ দেব এবং প্রার্থীদের সঙ্গে যাব— যেমন আগামীকাল আমি রাজীব চন্দ্রশেখরের প্রচারে যাব। আমি প্রচারের সঙ্গেই থাকব’— বলেন ভারতের অর্থমন্ত্রী।

‘তেলাপোকা’ নামে পরিচিত একদল তরুণ-তরুণী... যাদের নিয়ে একসময় হাসাহাসি হয়েছিল, তারাই আজ হাজার হাজার মানুষের মিছিলে পরিণত হয়েছে। ব্যারিকেড, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ—কিছুই তাদের থামাতে পারেনি। প্রশ্ন...
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযান শুরুর পর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে হতাহতদের বিষয়ে...
ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় সিজেপির নেতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। সোমবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ককরোচ...
বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপের ফাইনাল শেষে এবার বড় রহস্যের জন্ম দিয়েছে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্য। বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসির দেওয়া সেই সংক্ষিপ্ত বক্তব্য এখন সামাজিক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর