লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৪:১৪ পিএম

লালমনিরহাটের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। 

শুক্রবার দিবাগত রাতে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বুড়িরহাট সীমান্তের মেইন পিলার নম্বর ৯১৩/৪ এসের কাছে বেলতলা থেকে ১০০ গজ ভারতের ভেতরে ঘটনাটি ঘটে।

নিহত বাংলাদেশির নাম মুরুলী চন্দ্র (৪২)। তিনি চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্র রায়ের ছেলে। আহত হয়েছেন একই গ্রামের আজিমুল হকের ছেলে মিজানুর রহমান (৩২) ও নুর ইসলামের ছেলে লিটন মিয়া (৪২)।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে আহতেরা কোথায় চিকিৎসা নিয়েছেন তা জানা যায়নি।

জানা গেছে, বেলতলা থেকে ১০০ গজ ভারতের ভেতরে ১৫ থেকে ২০ জন বাংলাদেশি চোরাচালানের উদ্দেশ্যে প্রবেশ করলে ভারতীয় ৭৫/চিত্রাকোট বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা ২ থেকে ৩ রাউন্ড গুলি করে। এতে মুরুলি চন্দ্র পিঠে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন মিজানুর রহমান ও লিটন মিয়া। 

এদিকে, লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোফাজ্জল হোসেন চৌধুরি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর