ফোর্বসের শতকোটিপতির তালিকায় সামিটের আজিজ খান

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৩:৪৬ পিএম

বিশ্বের এই বৈরী অবস্থাতেই শতকোটি টাকার ধনীর সংখ্যা আরও বেড়েছে। ২০২৪ সালে বিশ্বে শতকোটিপতিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৮১–তে। প্রখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বস মঙ্গলবার এ তালিকা প্রকাশ করে। সেই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান।

ফোর্বসের ওই তালিকায় স্থান পাওয়ার বিষয়ে ম্যাগাজিনটিতে বলা হয়েছে, বাংলাদেশে জন্ম হওয়া সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান বেড়ে উঠেছেন সিঙ্গাপুরে। মোহাম্মদ আজিজ খানের সামিট গ্রুপের পাওয়ার প্ল্যান্টের ব্যবসা, বন্দর কেন্দ্রিক ব্যবসা, ক্যাবল ব্যবসা (ফাইবার ক্যাবল) এবং আবাসন ব্যবসা রয়েছে।

ফোর্বসের ২০২৪ সালের শতকোটিপতির তালিকায় ২৫৪৫তম স্থানে রয়েছেন ৬৯ বছর বয়সী মোহাম্মদ আজিজ খান। তাঁর সম্পদের পরিমাণ ১১০ কোটি মার্কিন ডলার।

ফোর্বস ম্যাগাজিন বলছে, ২০১৯ সালে আজিজ খান সামিট পাওয়ারের ২২ শতাংশ শেয়ার জাপানের একটি কোম্পানির কাছে ৩৩ কোটি মার্কিন ডলারে বিক্রি করেন। এর মাধ্যমে তাঁর কোম্পানির মূলধন দাঁড়ায় ১৫০ কোটি মার্কিন ডলারে। বর্তমানে তাঁর মেয়ে আয়েশা সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের পরিচালনায় রয়েছেন।

বর্তমানে সিঙ্গাপুরে বসবাস করা মোহাম্মদ আজিজ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাঁর তিন সন্তান রয়েছে।

যুদ্ধ, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও বিশ্বের বিভিন্ন দেশের ধনীরা আরও ধনী হচ্ছেন। গত এক বছরে ধনীদের সম্পদ বেড়েছে প্রায় ২ লাখ কোটি ডলার। ফোর্বস ম্যাগাজিন গতকাল মঙ্গলবার ২০২৪ সালের শতকোটিপতির নতুন তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে শীর্ষ ১০ শতকোটিপতির তালিকায় রয়েছেন বার্নার্ড আরনল্ট ও পরিবার, ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ, ওয়ারেন বাফেট, বিল গেটসের মতো ধনকুবের।

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারতকে দ্বিতীয় দফায় চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। দিল্লির ইতিবাচক সাড়া আশা করছে ঢাকা।
বাংলাদেশ নিজেদের প্রয়োজনে চীনের সাথে সম্পর্ক দৃঢ় চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের সাথে বর্তমানে...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
জাতিসংঘে অনুষ্ঠিত পৃথক বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থায়ী উত্তরণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জি৭৭ ও চীন। প্রস্তুতিকাল বাড়ানোর বাংলাদেশের...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর