বিশ্বের শীর্ষ ১০ শতকোটিপতি কারা? 

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৪:১১ পিএম

যুদ্ধ, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও বিশ্বের বিভিন্ন দেশের ধনীরা আরও ধনী হচ্ছেন। গত এক বছরে ধনীদের সম্পদ বেড়েছে প্রায় ২ লাখ কোটি ডলার। গতকাল মঙ্গলবার ২০২৪ সালের শতকোটিপতির নতুন তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এর মধ্যে শীর্ষ ১০ শতকোটিপতি কারা এবং তাঁদের সম্পদের পরিমাণ যেনে নেওয়া যাক।

১. বার্নার্ড আরনল্ট ও পরিবার
শতকোটিপতিদের তালিকায় এখন সবার শীর্ষে বার্নার্ড আর্নল্ট ও পরিবার। ফোর্বস ম্যাগাজিনের রিচেস্ট ইন ২০২৪ শীর্ষক প্রতিবেদনে এই পরিবার নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। 
সম্পদের পরিমাণ: ২৩ হাজার ৩০০ কোটি ডলার।
উৎস: লুই ভুতোঁ বা এলভিএমএইচ ও সেফোরার মতো বিলাসবহুল পণ্যের ব্র্যান্ড।
বয়স: ৭৫
নাগরিক: ফ্রান্স

২. ইলন মাস্ক
সম্পদ: ১৯ হাজার ৫০০ কোটি ডলার
বয়স: ৫২
উৎস: টেসলা, স্পেসএক্স, এক্স
নাগরিক: আমেরিকা

৩. জেফ বেজোস
সম্পদের পরিমাণ: ১৯ হাজার ৪০০ কোটি ডলার
উৎস: অ্যামাজন ডট কম
বয়স: ৬০
নাগরিক: আমেরিকা

৪. মার্ক জাকারবার্গ
সম্পদের পরিমাণ: ১৭ হাজার ৭০০ কোটি ডলার
উৎস: মেটা
বয়স: ৩৯
নাগরিক: আমেরিকা

৫. ল্যারি এলিসন
সম্পদের পরিমাণ: ১৪ হাজার ১০০ কোটি ডলার
উৎস: ওরাকল
বয়স: ৭৯
নাগরিক: আমেরিকা

৬. ওয়ারেন বাফেট
সম্পদের পরিমাণ: ১৩ হাজার ৩০০ কোটি ডলার
উৎস: বার্কশায়ার হ্যাথাওয়ে
বয়স: ৯৩
নাগরিক: আমেরিকা

৭. বিল গেটস
সম্পদের পরিমাণ: ১২ হাজার ৮০০ কোটি ডলার
উৎস: মাইক্রোসফট
বয়স: ৬৮
নাগরিক: আমেরিকা

৮. স্টিভ বালমার
সম্পদের পরিমাণ: ১২ হাজার ১০০ কোটি ডলার
উৎস: ক্লিপার্স ও অ্যালফাবেট
বয়স: ৬৮
নাগরিক: আমেরিকা

৯. মুকেশ আম্বানি
সম্পদের পরিমাণ: ১১ হাজার ৬০০ কোটি ডলার
উৎস: রিলায়ান্স ইন্ডাস্ট্রিজ, পেট্রোলিয়াম, তেল ও গ্যাস 
বয়স: ৬২
নাগরিক: ভারত

১০. ল্যারি পেজ
সম্পদের পরিমাণ: ১১ হাজার ৪০০ কোটি ডলার
উৎস: অ্যালফাবেট 
বয়স: ৫১
নাগরিক: আমেরিকা

আফ্রিকায় সামরিক প্রযুক্তিতে নতুন অধ্যায় উন্মোচনের ইঙ্গিত দিচ্ছে নাইজেরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান ‘টেরা ইন্ডাস্ট্রিজ’। যুদ্ধক্ষেত্রে সেনাদের ঝুঁকি কমাতে স্বয়ংক্রিয় ড্রোন ও বিস্ফোরক শনাক্তকারী যান...
বিশ্বে সামুদ্রিক শক্তির প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে চীন। দেশটি বিশ্বের প্রথম ভাসমান কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে, যেখানে থাকবে পারমাণবিক বিস্ফোরণ-প্রতিরোধী বাংকারসহ অত্যাধুনিক গবেষণা...
বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সংস্থা ও ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা সম্পর্কে সতর্ক করেছে বিশ্বখ্যাত টেক জায়ান্ট মাইক্রোসফট। গ্রাহকদের অবিলম্বে নিরাপত্তা আপডেটগুলো প্রয়োগের পরামর্শ...
চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে বৈশ্বিক সভ্যতা সংলাপের মন্ত্রী পর্যায়ের বৈঠক। গতকাল বৃহস্পতিবার এ বৈঠক শুরু হয়। মানব অগ্রগতির পথে সাংস্কৃতিক বৈচিত্র্য ও পারস্পরিক বিনিময় ও শিক্ষার গুরুত্বকে...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর