ঈদ-বৈশাখের গান জোয়ার

ঈদ মানে খুশির জোয়ার। আর গানপ্রেমীদের কাছে এই খুশির মাত্রা আরও রঙিন করে দেয় প্রকাশিত নতুন নতুন গান। সঙ্গে যুক্ত হয়েছে বৈশাষ। ভক্তদের জন্য নতুন গান বেঁধেছেন শিল্পীরা। দেখে নেওয়া যাক তার কয়েকটি—

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০১:৪৬ পিএম

অন্বেষা
ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে সম্প্রতি জুটি মিউজিকের ব্যানারে উন্মুক্ত হয়েছে ভারতীয় কণ্ঠশিল্পী অন্বেষার গানচিত্র ‘একইভাবে দিন আসে’। জুলফিকার রাসেলের কথায় এর সুর-সংগীত করেছেন কলকাতার টুনাই দেবাশীষ গাঙ্গুলি।

মাহমুদ জুয়েল (নর্দান স্টার)
নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড ‘নর্দান স্টার’। ব্যান্ডটি সেভাবে খুব একটা সক্রিয় না থাকলেও এর ভোকালিস্ট মাহমুদ জুয়েল এবারের ঈদে প্রকাশ করতে চলেছেন নতুন গান। আঞ্চলিক ভাষায় গাওয়া এই গানের শিরোনাম ‘মাই আর বাউ’।

ইনদালো
ভক্তদের ঈদকে আরও রকিং করে দিতে নতুন গান প্রকাশ করছে ব্যান্ড ইনদালো। শিরোনাম ‌‘একান্ত গোলাপ’। এটি তাঁদের মুক্তি প্রতিক্ষীত ‘উত্তর খুঁজছি দক্ষিণে’ অ্যালবামের একটি গান। বিষয়টি নিশ্চিত করেছে ইনদালো।

অনিমেষ রায়
বাঙালির ঐতিহ্য পয়লা বৈশাখের আমেজে এলো ‌‌‘নাসেক নাসেক’খ্যাত অনিমেষ রায়ের নতুন গান। শিরোনাম ‘বৈশাখী ঝড়’। আর এই গান দিয়ে আত্মপ্রকাশ করেছে গানের নতুন প্ল্যাটফর্ম দোতারা। জানা গেছে, এই স্ট্রিমিং প্ল্যাটফর্মটি ‍পুরোপুরি সংগীতনির্ভর। প্রথম গান হিসেবে শ্রোতারা গানটি শুনতে পারবেন একদম ফ্রি। পরবর্তী গানগুলোর জন্য লাগবে নির্ধারিত সাবস্ক্রিপশন ফি।

সৈয়দ অমি
সংগীতশিল্পী সৈয়দ অমি ও চিত্রনায়িকা আঁচল বাস্তব জীবনেও দম্পতি। চলতি বছরের শুরুতে তাঁদের ‘মাতাল’ শিরোনামের একটি মিউজিক ভিডিও ব্যাপক সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতায় এবার অমির নিজস্ব ইউটিউব চ্যানেলে চাঁদ রাতে আসছে নতুন একটি গান-ভিডিও। নাম ‘বেবি কথা ছুইনা যাও’। পুরান ঢাকার কথায় গানটির কথা ও সুর গায়কের। এবারও গানটিতে মডেল হিসেবে আছেন আঁচল। সংগীতায়োজন করেছেন এ এম ফরহাদ। কোরিওগ্রাফি করেছেন হাবিবুর রহমান। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন  শুভ্র মেহরাজ।

আদ্যন্তর
প্রথমবারের মতো মৌলিক গান প্রকাশ করেছে ব্যান্ড ‘আদ্যন্তর’। এবং এটি মুক্তি পেয়েছে ঈদ উপলক্ষে। গানটির শিরোনাম ‘অপেক্ষার চিঠি’। লিখেছেন সাকিফ আলম ও সুর করেছেন তমাল রায়। চাঁদরাতে এটি মুক্তি পেয়েছে মিউজিক লেবেল জি-সিরিজের ইউটিউব চ্যানেলে। 

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর