ইসরায়েলের ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনায়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা বলেন, ইসরায়েলের ইরানের হামলার পর প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউসে তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেছেন। আজ রোববার সন্ধ্যায় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনায়মিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলবেন।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনে হোয়াইট হাউস কাজ চালিয়ে যাবে বলেও জানান ওই কর্মকর্তা।
স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ‘ট্রু প্রোমিজ’ নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
বিবিসি জানায়, সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা করা হয়েছে বলে জানিয়েছে তেহরান। ইসরায়েলের অপরাধের শাস্তি দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও ইরানের এই বাহিনী উল্লেখ করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলেছে, তেহরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রথম দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের একেবারে ভেতরের লক্ষ্যবস্তু নিশানা করে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ইরানের এ হামলার পর লেবানন, জর্ডান ও ইরাক তাদের আকাশ পথ বন্ধ করে দিয়েছে। ইরান ও ইসরায়েলও সামরিক উড়োজাহাজ বাদে বাকি সব উড়োজাহাজের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে।
এদিকে এ হামলার জবাব দিতে ইসরায়েল প্রস্তুত বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
আরও পড়ুন:
- আমরাই জিতব: নেতানিয়াহু
- ইরাক ও ইয়েমেন থেকেও হামলা হয়েছে, স্বীকার করল ইসরায়েল
- হামাস যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে, দাবি ইসরায়েলের
- ‘আয়রনক্ল্যাড’ দিয়ে সহযোগিতার জন্য আমেরিকাকে ধন্যবাদ দিল ইসরায়েল
- উভয় পক্ষকে ‘সংযত’ থাকার আহ্বান চীনের
- ইসরায়েলে স্কুল–বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসছে আজ
- ইসরায়েলে ইরানের হামলা
- ইসরায়েলি জাহাজ জব্দ করল ইরান



