রানবন্যার ম্যাচে রেকর্ডেরও বন্যা- হারের বৃত্তেই বেঙ্গালুরু

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১১:১৩ এএম

টি-টোয়েন্টি যে ব্যাটসম্যানদের খেলা, সেটা গতকাল আরেকবার প্রমাণ করেছে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ। চিন্নাস্বামীর বাইশ গজে কাল বোলারদের ওপর দিয়ে রীতিমতো ঝড় গিয়েছে। প্রথমে ব্যাটিং করে ট্রাভিস হেডের বিধ্বংসী সেঞ্চুরি, ক্লাসেনের তাণ্ডব ও আবদুল সামাদের ঝড়ো ক্যামিওতে আইপিএল রেকর্ড ২৮৭ রানের সংগ্রহ পেয়েছিল হায়দরাবাদ।

এভারেস্টসম লক্ষ্য দেখে যারা ভেবেছিলেন ম্যাচ এখানেই শেষ, তারা হয়ত ঘুণাক্ষরেও টের পাননি, কী হতে যাচ্ছে সামনে। কম যাননি কোহলি-ডু প্লেসিস কিংবা দিনেশ কার্তিকরাও। চেষ্টা করে গেছেন শেষ পর্যন্ত। কিন্তু শেষমেষ ২৬২ রানে থামে স্বাগতিকদের ইনিংস। রেকর্ড বহুল ম্যাচে ২৫ রানের জয় পেয়েছে হায়দরাবাদ।

রেকর্ড বহুল তো আর সাধে বলা হচ্ছে না। কাল অনেকগুলো রেকর্ডই দেখেছে চিন্নাস্বামী। আগেই বলা হয়েছে, প্রথমে ব্যাট করা হায়দরাবাদ আইপিএল ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান পেয়েছে। অবশ্য আগের রেকর্ডটিও ছিল হায়দরাবাদের। আইপিএলের এ মৌসুমেই ২৭৭ রান করেছিল দলটি্। সে রেকর্ডটি টিকলো না ২০ দিনও।

শুধু ইনিংস রেকর্ডই নয়, এক ম্যাচে সর্বোচ্চ রানও দেখেছে আইপিএল। কাল দুই দল মিলে মোট ৫৪৯ রান করেছে। আইপিএল তো বটেই, যেকোনো ধরনের টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড এটি। আগের রেকর্ডেও জুড়ে আছে হায়দরাবাদের নাম। মুম্বাইয়ের সঙ্গে কয়েকদিন আগের ম্যাচটিতে মোট ৫২৩ রান দেখেছিল ক্রিকেট বিশ্ব।

ওই ম্যাচের আরেকটা রেকর্ডে ভাগ বসিয়েছে গতকালের ম্যাচটি। মুম্বাই-হায়দরাবাদ ম্যাচটিতে মোট ছক্কা হয়েছিল ৩৮টি, যা টি-টোয়েন্টি ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ। গতকাল বেঙ্গালুরুর বিপক্ষে হায়দরাবাদের ম্যাচেও সমান ৩৮টি ছক্কা হয়েছে। এছাড়া এ ম্যাচে মোট ৮১টি বাউন্ডারি (৪৩টি চার ও ৩৮টি ছক্কা) হয়েছে, এটিও টি-টোয়েন্টিতে রেকর্ড। অবশ্য এ রেকর্ডে এ ম্যাচটি একা নয়। ২০২৩ সালে সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে সমান ৮১টি বাউন্ডারির (৪৬টি চার ও ৩৫টি ছক্কা) দেখা মিলেছিল।

গতকালের ম্যাচে ৭টি অন্তত ৫০ কিংবা তার চেয়ে বেশি রানের ব্যাটিং জুটি হয়েছে। এর আগে যেকোনো ধরনের টি-টোয়েন্টি সংস্করণে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচটির বেশি ৫০+ রানের জুটির দেখা মেলেনি।

এমন রেকর্ড বহুল দিনে হায়দরাবাদের পর্বতসময় রান তাড়ায় শুরুটা ভালো হয়েছিল বেঙ্গালুরুর। দুই ওপেনার কোহলি ও ডু প্লেসিসের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লের ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭৯ রান পায় স্বাগতিকরা। পরের ওভারে মারকান্দের স্পিনে বিভ্রান্ত হয়ে বোল্ড হন কোহলি (৪২)।

ম্যাক্সওয়েলের পরিবর্তে একাদশে জায়গা পাওয়া উইল জ্যাকস কিছু করতে পারেননি, মাত্র ৭ রান করেই হাঁটা দিয়েছেন প্যাভিলিয়নের দিকে। রজত পাতিদার (৯) কিংবা সৌরভ চৌহান (০) উইকেটে এসে থিতু হওয়ার আগেই বিদায় নিয়েছেন।  এই দুইজনের মাঝে আউট হয়েছেন সেট ব্যাটসম্যান ডু প্লেসিস (৬২)। 

১২২ রানে ৫ উইকেট নেই বেঙ্গালুরুর। হায়দরাবাদের জয়টা তখন খুব নিকটে বলে মনে হচ্ছিল। কিন্তু সেই জয়ের রাস্তাটা কঠিন করে তোলেন দিনেশ কার্তিক। উইকেটে এসে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়ে ম্যাচ জমিয়ে তোলেন। ইনিংসের এক ওভার বাকি থাকতে কার্তিক যখন আউট হলেন, তখন তাঁর নামের পাশে ৩৫ বলে ৫ চার ও ৭ ছক্কায় ৮৩ রান!আঞ্জু রাওয়াত শেষ ওভারে ১৮ রান নিলেও জয় থেকে ২৫ রান দূরে থামে বেঙ্গালুরুর ইনিংস।

এ নিয়ে টানা পাঁচটি ম্যাচ হারল বেঙ্গালুরু। সব মিলিয়ে এবারের আইপিএলে সাত ম্যাচ খেলে ছয়টিতে হেরে বসা কোহলিরা পয়েন্ট টেবিলের তলানিতে। অন্যদিকে ছয় ম্যাচের চারটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তিনে হায়দরাবাদ।

গতকাল বোলারদের ওপর কতটা ঝড় গিয়েছে, তা স্কোরবোর্ডে বোলিং ফিগার দেখলেই স্পষ্ট বোঝা যায়। দুই দলের মোট ১৩জন বোলার বল করেছেন। ম্যাচের সবচেয়ে মিতব্যয়ী বোলার ছিলেন অভিষেক শর্মা। তিনিও এক ওভারে দিয়েছেন ১০ রান। বাকিদের কী অবস্থা, আন্দাজ করে নিন!   

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর