তারকাবহুল ধারাবাহিক ‘বাহানা’

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৩:২৯ পিএম

পারিবারিক ও কমেডি ঘরানার গল্প জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসান একঝাঁক তারকা নিয়ে নির্মাণ করেছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘বাহানা’। পরিবারের বিভিন্ন টালবাহানা নিয়ে এর গল্প।

জাকির হোসেন উজ্জ্বলের রচনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, আ খ ম হাসান, জামিল হোসাইন, নাদিয়া আহমেদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, তাহমিনা মৌ, সাবিহা জামান, শেলী আহসান, ফারুক আহমেদ, ডা. এজাজ, সিদ্দিকুর রহমান, সাইদুর রহমান পাভেল,শহীদ-উন-নবী, আইরিন তানি, এমিলা হক, সামিনা বাশার, জামাল রাজা, হেদায়ত নান্নু, তানিয়া রিতু, রেশমী, সাজু খাদেম, সূচনা সিকদার, রাজা হাসান, শ্রাবন্তী খান, ফারজানা মিথিয়া প্রমুখ।

ধারাবাহিকটির গল্পে দেখা যাবে—শিমুলতলী গ্রামের একটি বাড়ি তালুকদার বাড়ি। এই বাড়ির গৃহকর্তা মরহুম মোহরম তালুকদার সংসারে ছয় মেয়ে এবং প্রচুর বিষয়সম্পত্তি রেখে গেছেন। বংশ রক্ষার তাগিদে একে একে ছয়টি মেয়ে হয় তার কিন্তু শেষ পর্যন্ত আর পুত্র সন্তানের মুখ দেখা হয়নি। তার আগেই মৃত্যু হয়েছে তার। মোবারক তালুকদারের স্ত্রী আমেনা ছয় মেয়ে জুই, জবা, বেলী, শাপলা আর টগর শিউলীকে নিয়ে দিন কাটান।

পর্যাপ্ত টাকা পয়সা থাকা সত্ত্বেও তিনি এক মেয়ে ছাড়া অন্য মেয়েদের শিক্ষিত করে তুলতে পারেননি। কারণ লেখাপড়ার ব্যাপারে তাদের কারোই তেমন আগ্রহ ছিল না। লেখাপড়ার প্রসঙ্গ আসলেই শুরু হয় টালবাহানা। বড় মেয়েকে বিয়ে দেওয়ার পর অন্যদের বিয়ের বয়স হয়ে গেলেও তিনি বিয়ে দিতে পারছেন না। এখানেও টালবাহানা। আমেনা বেগম এই নিয়ে তিনি বেশ চিন্তিত। তার একমাত্র ভরসা বড় মেয়ের জামাই মোফাক্কর।

আমেনা বেগম বড় মেয়ে জুইকে পাঁচ বৎসর আগে বিয়ে করেন ভিন্ন জেলার ছেলে মোফাক্কর। বিয়ের পর মোফাক্কর স্থায়ীভাবে শ্বশুর বাড়িতে চলে আসে। সেখানে থাকে নানান টালবাহানা। তার কথা বাড়িতে একজন পুরুষ মানুষ না থাকলে কেমনে হয়? আমেনা বেগমও বিষয়টা মেনে নেয়। তারপর থেকেই ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে থাকা শুরু করে মোফাক্কর। আর মোফাক্করের ৫ শ্যালিকার একেক জনের সঙ্গে তার একেক রকম সম্পর্ক। মূলত পাঁচ শ্যালিকার সাথে তার সম্পর্ক এবং আচার-আচরণ নিয়েই এই নাটকের গল্প এগিয়ে যায়।

ধারাবাহিকটি নিয়ে ফরিদুল হাসান বলেন, ‘নাটকটিতে পরিবারের গল্প বলা হয়েছে। বর্তমানে সেরকম পরিবারের গল্প হয় না বললেই চলে। আমি বরাবরই পারিবারিক গল্পে কাজ করে থাকি। এবারও তার ব্যতিক্রম হয়নি। দর্শক চাহিদার কথা মাথায় রেখেই নির্মাণ করি। হাস্যরসের মধ্যে গল্পে রয়েছে সামাজিক বার্তা। আশা করি, দর্শকদের ধারাবাহিক নাটকটি ভালো লাগবে।’

নির্মাতা জানান, ‘বাহানা’ ধারাবাহিকটি আসছে ৩০ এপ্রিল বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচার হবে। এরপর টেলিভিশনটির ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।

দীর্ঘদিন পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় কাজ করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তাঁদের নতুন নাটকটির নাম ‘পথহারা মন’। প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য এই নাটকে আরও অভিনয়...
বিশ্বকাপ ফুটবল উন্মাদনা আরও বাড়িয়ে দিতে ছোটপর্দায় হাজির হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ‘রেড কার্ড’ শিরোনামের একটি বিশেষ ধারাবাহিক নাটকে দেখা যাবে তাঁকে। সঙ্গে রয়েছেন...
যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান।  গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ...
ছোটপর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনী। এবার তাঁদের দেখা যাবে ‘শালিক বালিকা’ নামের নতুন একটি নাটকে। রোমান্টিক গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। গল্পে দেখা যাবে, সুমাইয়া দশম শ্রেণিতে...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর