উপজেলা নির্বাচন 

মন্ত্রী–এমপিদের প্রভাব বিস্তার না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ 

আপডেট : ০২ মে ২০২৪, ১০:২১ পিএম

আসন্ন উপজেলা নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের (এমপি) প্রভাব বিস্তারে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে রাতে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি এ নির্দেশ দেন। 

ঘন্টাব্যাপী চলা এ বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এ সময় দলকে পরিবারতন্ত্রের বাইরে রাখতেও আওয়ামী লীগের সংসদ সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘তৃণমূলের নেতাদের সুযোগ দিতে হবে।’ 

একই সঙ্গে নির্বাচনে দেশের প্রচলিত আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকারও আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। 

আগামী ৮ মে শুরু হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা নির্বাচন। নির্বাচন কমিশন জানিয়েছে, এবার চার ধাপে অনুষ্ঠিত হবে ভোট। প্রথম ধাপে ভোট হবে ১৪৬ টি উপজেলায়। 

এবারের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে প্রার্থী দেয়নি। মন্ত্রী ও এমপিদের স্বজনদের ভোটে দাঁড়াতেও নিষেধ করেছে দলের হাই কমান্ড। তবে অন্তত ২০ জেলার নানা উপজেলায় প্রার্থী হয়েছেন ক্ষমতাসীন দলের এমপি-মন্ত্রীদের স্বজনেরা। অভিযোগ উঠেছে, এর লক্ষ্য স্থানীয় রাজনীতিতে নিজস্ব প্রভাব বলয় তৈরি করা। এ ঘটনায় এরই মধ্যে ক্ষোভ জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। 

মন্ত্রী ও এমপিরা ভোটের মাঠে প্রভাব বিস্তার করতে পারে বলে শঙ্কায় আছে নির্বাচন কমিশনও। এরই মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও এমপিদের প্রভাব ও হস্তক্ষেপ বন্ধে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছে কমিশন। 

বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘মাননীয় মন্ত্রী এবং সংসদ সদস্যদের অনেক আত্মীয় স্বজন প্রার্থী হিসেবে আছে বলে জানা যাচ্ছে। অতএব যাতে তাঁরা কোনো প্রভাব বিস্তার করতে না পারেন, কমিশন এ বিষয়টি তাদের (সংসদ) নজরে এনেছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে গণভবনে তার থাইল্যান্ড সফর নিয়ে করা এক সংবাদ সম্মেলনেও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে গুরুত্ব দেন। তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠান এবং একে প্রভাবমুক্ত রাখাই আমার লক্ষ্য। সেখান থেকে যারাই জিতে আসে আসবে। সেটা হলো বাস্তবতা। মানুষ যাকে চাইবে সে-ই জয়ী হয়ে আসবে। যেমন আওয়ামী লীগকে চেয়েছে (ক্ষমতায়) আওয়ামী লীগ চলে এসেছে।’

ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বচ্ছ উপকারভোগী নির্বাচন, নির্ভুল তথ্যভান্ডার, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আন্তঃমন্ত্রণালয়...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) পদে নিয়োগ পেয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপি নেতা রাশেদ খান। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পাঁচ মাসে সরকারের খাল খনন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ডের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। নেতাদের দাবি, এসব কর্মসূচি সামাজিক নিরাপত্তা খাতে ভূমিকা রাখবে। তারা বলছেন, পর্যায়েক্রমে নির্বাচনী...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পছন্দের দল হেরে যাওয়ায় সাতক্ষীরাযর রসুলপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লালটু নামে এক আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এতে জ্বালানি আমদানি ব্যয় ও বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি...
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযান শুরুর পর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে হতাহতদের বিষয়ে...
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। 
লোডিং...

এলাকার খবর