২০২৬ ব্যালন ডি’অর যে হ্যারি কেইন জিততে যাচ্ছেন, এটা ছিল অনেকটাই অনুমিত। লন্ডনের প্যালাডিয়ামে গতকাল সোমবার রাতে সেই অনুমান ভুল প্রমাণিত হয়নি। ইংলিশদের ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জেতেন হ্যারি কেইন। সে পথে তিনি পেছনে ফেলেন কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল, লিওনেল মেসির মতো তারকাদের।
অন্যদিকে মেয়েদের ফুটবলে ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের তারকা আলেক্সিয়া পুতেয়াস। ২০২১ ও ২০২২ ব্যালন ডি’অর জয়ের পর তৃতীয়বারের মতো এ পুরস্কার জিতলেন তিনি।
শুধু হ্যারি কেইন বা আলেক্সিয়া পুতেয়াসই নয়, গতকাল রাতে সব মিলিয়ে ১৩ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। নিচে এক নজরে দেখে নেওয়া যাক, কোন ক্যাটাগরিতে কে পুরস্কার জিতেছেন।
২০২৬ ব্যালন ডি’অর
ছেলেদের ব্যালন ডি’অর জয়ী: হ্যারি কেইন (ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)
মেয়েদের ব্যালন ডি’অর জয়ী: আলেক্সিয়া পুতেয়াস (স্পেন ও লন্ডন সিটি লায়নেস)
ছেলেদের সেরা উদীয়মান তরুণ খেলোয়াড় : লামিনে ইয়ামাল (স্পেন ও বার্সেলোনা)
মেয়েদের সেরা উদীয়মান তরুণ খেলোয়াড়: ভিকি লোপেস (স্পেন ও বার্সেলোনা)
ছেলেদের ফুটবলে সেরা কোচ: লুইস দে লা ফুয়েন্তে (স্পেন)
মেয়েদের ফুটবলে সেরা কোচ: পেরে রোমেউ (বার্সেলোনা)
ছেলেদের ফুটবলে সেরা গোলকিপার: উনাই সিমোন (স্পেন)
মেয়েদের ফুটবলে সেরা গোলকিপার: কাতা কোল (বার্সেলোনা)
সক্রেটিস পুরস্কার: বুকায়ো সাকা (ইংল্যান্ড ও আর্সেনাল)
ছেলেদের সেরা ক্লাব: পিএসজি
মেয়েদের সেরা ক্লাব: বার্সেলোনা
ছেলেদের সেরা স্ট্রাইকার: হ্যারি কেইন (ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)
মেয়েদের সেরা স্ট্রাইকার: শার্লিন কোবরাল (মেক্সিকো ও পাচুয়া)


মেসি-ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
