ড্রিমলাইনারে ত্রুটি: বোয়িংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু

আপডেট : ০৭ মে ২০২৪, ১০:১১ এএম

৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ নিয়ে বেশ বড়সড় ঝামেলাতেই পড়েছে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। কারিগরি ত্রুটির কারণে সারা বিশ্বে এই মডেলের সব উড়োজাহাজ গ্রাউন্ডেড করার পরামর্শের পর থেকে নতুন করে এই ঝামেলার শুরু। এ নিয়ে এবার তদন্ত শুরু করেছে মার্কিন সংস্থা দ্য ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

এর আগে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি এফএএকে জানায়, ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজের পর্যবেক্ষণ ঠিকঠাকমতো হয়নি। এরপরই এই তদন্ত শুরুর ঘোষণা দিল উড়োজাহাজ পর্যবেক্ষণ সংস্থাটি। এফএএ বলছে, পর্যবেক্ষণের সময় সংশ্লিষ্টরা কোনো ভুল করেছেন কিনা, তা খতিয়ে দেখা হবে। 

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বলছে, ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজের পাখা নিয়ে পর্যবেক্ষণ ঠিকঠাক হয়নি বলে জানিয়েছিল বোয়িং। সোমবার এ নিয়ে এক বিবৃতি দিয়েছে দ্য ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। তাতে বলা হয়, এ ব্যাপারে গত মাসেই তাদের জানিয়েছে বোয়িং।  

সোমবারের বিবৃতিতে এফএএ জানায়, উৎপাদনে থাকা সব ড্রিমলাইনার আবারও বিশেষভাবে পর্যবেক্ষণ ও যাচাইবাছাই শুরু করেছে বোয়িং। এ ছাড়া যেসব ড্রিমলাইনার পরিষেবায় রয়েছে, তা নিয়ে বিশেষ পরিকল্পনা করতে হবে তাদের। শুরু হওয়া তদন্তে কিছু পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।   

দ্য ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের এই বিবৃতির ব্যাপারে কোনো মন্তব্য করেনি বোয়িং। তবে, তারা একটি ইমেইল শেয়ার করেছে। ইমেইলটি একজন নির্বাহী কর্মকর্তা সাউথ ক্যারোলাইনার কর্মীদের পাঠিয়েছেন। তাতে ড্রিমলাইনার নিয়ে সতর্ক করা হয়েছে। তবে, কোনো ঝুঁকি নেই বলে ইমেইলে জানানো হয়। 

ইমেইলটি পাঠান বোয়িং ৭৮৭ প্রোগ্রামের প্রধান স্কট স্টোকার। তিনি ইমেইলে লেখেন, ‘অনেকেই ঠিকঠাক কাজ না করে প্রতিষ্ঠানের নীতিমালা ভঙ্গ করছেন। ব্যাপারটি আমাদের নজরে এসেছে। আমরা এ নিয়ে পর্যবেক্ষণও করেছি। এরই মধ্যে এসব পর্যবেক্ষণের কাজ শেষ হয়েছে।’

গত জানুয়ারিতে আলাস্কায় ফ্লাইট চলাকালীন বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স মডেলের একটি উড়োজাহাজের দরজায় বিস্ফোরণ হয়। এ ঘটনার পর বোয়িংয়ের নিরাপত্তার মান নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ ঘটনায় তদন্ত শুরু করে।

নিরাপত্তা ত্রুটি বুঝতে পেরেই বোয়িং কোম্পানি ড্রিমলাইনার উড়োজাহাজের উৎপাদন কমিয়েছে বলে ধারণা করছেন অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা। এ ব্যাপারটিও আমলে নিয়েছে এফএএ। এই ত্রুটি প্রমাণিত হলে, বিশ্বজুড়ে ১১ শর বেশি ড্রিমলাইনার না ওড়ানোর সিদ্ধান্ত আসতে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা। 

সম্প্রতি ৭৮৭ ড্রিমলাইনারের কারিগরি ত্রুটির কথা সামনে এনে আলোচিত হয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক প্রকৌশলী স্যাম সালেহপর। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের কাছে তিনি দাবি করেছেন, ‘উৎপাদন বাড়াতে গিয়ে উড়োজাহাজগুলোর অনেক ক্রটিকে পাত্তা দেওয়া হয়নি।’

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর