রাইসির মৃত্যু মুসলিম বিশ্বের বড় ক্ষতি: হুতি

আপডেট : ২০ মে ২০২৪, ০৬:৩৩ পিএম

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। এক প্রতিক্রিয়ায় হুতির মুখপাত্র মোহামেদ আব্দুসালাম বলেন, রাইসির মৃত্যু মুসলিম বিশ্বের বড় ক্ষতি। এই মৃত্যুতে ইরান ছাড়াও গাজা ও ফিলিস্তিনবাসীর ক্ষতি হয়ে গেল। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইব্রাহিম রাইসির মৃত্যুতে এর আগে প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এ ছাড়া ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও প্রতিক্রিয়া জানায়। এবার প্রতিক্রিয়া জানাল হুতিরা।

হুতির মুখপাত্র মোহামেদ আব্দুসালাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক টুইটে বলেন, ‘প্রেসিডেন্ট রাইসির মৃত্যু শুধু ইরানের জন্য বড় ক্ষতি নয়। এটি পুরো মুসলিম বিশ্ব এবং ফিলিস্তিন ও গাজার জন্য হুমকি। অধিকার থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত সবখানে এই প্রেসিডেন্টের উপস্থিতি খুব দরকার।’

গতকাল রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় যান। সেখানে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান রাইসি। তাঁর এই মৃত্যুতে ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার।

এদিকে, ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে লেবানন। দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মাকাতি এই ঘোষণা দেন।  

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর