রাইসির পর ৫০ দিনের প্রেসিডেন্ট মোখবার, এরপর কে?

আপডেট : ২০ মে ২০২৪, ০৪:১১ পিএম

আগামী বছর ইরানে জাতীয় নির্বাচন হওয়ার কথা। তাতে ইব্রাহিম রাইসি একজন প্রেসিডেন্ট প্রার্থী হবেন বলেই আলোচনা ছিল। কিন্তু নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী কে হবেন—এ নিয়ে কোনো আলোচনাই এতদিন হয়নি দেশটিতে। এবার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি নিহত হওয়ার পর এই প্রশ্নই এখন সামনে আসছে বারবার। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা বলছে, রাইসির মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার (৬৮)। দেশটির সাংবিধানিক নিয়ম অনুযায়ীই প্রেসিডেন্ট হবেন তিনি। তাঁর কাউন্সিলে থাকবেন পার্লামেন্টের স্পিকার এবং বিচার বিভাগের প্রধানসহ তিনজন সদস্য। 

এই কাউন্সিল প্রেসিডেন্টের মৃত্যুর ৫০ দিনের মধ্যে একটি নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করবে। এতেই বেঁধেছে বিপত্তি। ৫০ দিনের মধ্যে নির্বাচন দিলে তাতে প্রেসিডেন্ট প্রার্থী হবেন কারা? এখন পর্যন্ত একজন নেতার নামও আলোচনায় নেই।

কাতার বিশ্ববিদ্যালয়ের উপসাগরীয় রাজনীতি বিষয়ক অধ্যাপক লুসিয়ানা জাকারা আল–জাজিরাকে বলেন, ইরানে যেসব প্রেসিডেন্ট এখন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন, তারা সবাই দুবার করে দায়িত্ব শেষ করে ফেলেছেন। এ জন্য নতুন কাউকেই প্রেসিডেন্ট হতে হবে। কিন্তু এ পর্যন্ত কোনো নেতার নামই আলোচনায় আসেনি। 

গতকাল রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় যান। সেখানে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান রাইসি। তাঁর এই মৃত্যুতে ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। কিন্তু পরে প্রেসিডেন্ট পদ নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। 

অধ্যাপক লুসিয়ানা জাকারা আল–জাজিরাকে বলেন, ‘এ পর্যন্ত আমরা যে খবর পেয়েছি তাতে মনে হচ্ছে দুজন নির্বাচনে লড়বেন। কিন্তু যাদের নিয়ে আলোচনা, তারা কেউই তেমন সমর্থন পাচ্ছেন না। দেশটির রাজনীতির ধারাও তাদের কার্যক্রমের সঙ্গে তেমন খাপ খাচ্ছে না।’

এদিকে, ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে লেবানন। দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মাকাতি এই ঘোষণা দেন। 

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। এরপর দুর্ঘটনাস্থল থেকে ওই হেলিকপ্টারে থাকা সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার অভিযানও সমাপ্ত ঘোষণা করেছে তেহরান। ইরানের রেড ক্রিসেন্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংশ্লিষ্ট খবর:

ইরানের খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার। তবে এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
ইরানে রাতভর মার্কিন বিমান হামলায় অন্তত আটজন নিহত হওয়ার পর এর প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থানরত বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ও ড্রোনে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর