ঈদ আয়োজন

ছোট পর্দায় তৃতীয় দিন

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৬:৫৮ এএম

ঈদুল আজহা উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। আসুন জেনে নেওয়া যাক আজ ঈদের তৃতীয় দিন কী থাকছে ছোট পর্দার আয়োজনে—

বিটিভি
সকাল ৮টা ২০ মিনিটে থাকছে শিশুতোষ অনুষ্ঠান ‘পাপেট শো’। সকাল ৯টা ২০ মিনিটে প্রচার হবে ‘আনন্দ ভুবন’। সকাল ১০টা ২০ মিনিটে থাকছে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘মনের আলোয়’। দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে সংগীতানুষ্ঠান ‘কাঁচা সোনা’। বিকেল ৬টা ২০ মিনিটে থাকছে ‘ঈদ আড্ডা’। সন্ধ্যা ৭টায় প্রচার হবে ব্যান্ড শো ‘মিউজিক্যাল এক্সপ্রেস (পর্ব-৩)’। রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘প্রায়শ্চিত্ত’। রাত ৯টা ৩০ মিনিটে থাকছে ‘ছায়াছন্দ (পর্ব-৩)’। রাত ১০টা ২০ মিনিটে রয়েছে সরাসরি সংগীতানুষ্ঠান। অংশগ্রহণে সন্দীপন দাশ, নিশিতা বড়ুয়া ও পুলক অধিকারী।


এটিএন বাংলা
নাটক : আবারো অঘটন (সকাল ৯টা) : পরিচালনা শিহাব শাহীন। অভিনয়ে অপুর্ব, সাবিলা নূর। নাটক : শুরুর দিনগুলি (সন্ধ্যা ৭টা ৪০ মিনিট) : রচনা রহমান মোস্তাফিজ পাভেল, পরিচালনা মিশুক মিঠু। অভিনয়ে তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ। টেলিছবি : যেমন জামাই তেমন বউ (রাত ১১টা ৩০ মিনিট) : পরিচালনা আদিবাসী মিজান। অভিনয়ে জাহের আলভী, তিথি।

চ্যানেল আই
নাটক ‘বিউটি কুইন’। রচনা ও পরিচালনায় প্রীতি দত্ত। অভিনয়ে খায়রুল বাশার, তানজিন তিশা, রিমু রোজা খন্দকার। প্রচার হবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। নাটক ‘অর্ধাঙ্গিনী’। রচনা ও পরিচালনায় মাসরিকুল আলম। অভিনয়ে সাবিলা নূর, আবু হুরায়রা তানভীর, শিল্পী সরকার অপু, পারভেজ সুমন, আনোয়ার শাহী প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

বৈশাখী টেলিভিশন
সকাল ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ‘বৈশাখীর সকালের গান’। গাইবেন কণ্ঠশিল্পী চম্পা বনিক। সকাল ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’। অংশ নেবেন কণ্ঠশিল্পী কর্ণিয়া ও তাঁর দল। দুপুর ২টা ৩০ মিনিটে চলচ্চিত্র ‘হৃদয়ের কথা’। এসএ হক অলিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, মৌসুমী প্রমুখ। রাত ৮টা ১০ মিনিটে নাটক ‘পুত্রবধু’। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা রহমান, হান্নান শেলী, শফিক খান দিলু প্রমুখ। পরিচালনা মহিন খান। রাত ৯টা ৫০ মিনিটে থাকছে নাটক ‘সামার ব্রেক’। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, কেয়া পায়েল প্রমুখ। পরিচালনায় সাজ্জাদ হোসাইন বাপ্পী। রাত ১১টা ৩৫ মিনিটে মেগা নাটক ‘আমি মানুষ’। অভিনয়ে আরফান আহমেদ, সাবেরী আলম, মৌটুসী বিশ্বাস, অলিউল হক রুমি, অনুভব, হারাধন, সমু চৌধুরী প্রমুখ। পরিচালনায় রূপক বিন রউফ।

মাছরাঙা টিভি
সকাল ৭টায় মাছরাঙার পর্দায় প্রচার হবে ‘রাঙা সকাল’। অতিথি নুসরাত ইমরোজ তিশা। সকাল ১০টায় কার্টুন সিরিজ ‘শিবা’। দুপুর ২টা ১০ মিনিটে চলচ্চিত্র ‘রংবাজ’। কেন্দ্রীয় চরিত্রে শাকিব খান ও বুবলী। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘হৃদয়ে হৃদয়’। অভিনয়ে জোভান, নাজনীন নিহা। রাত ৮টায় নাটক ‘আহা মজিদ’। অভিনয়ে নিলয়, তানিয়া বৃষ্টি। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘তানসেনের একটি মুদ্রাদোষ ছিল’। অভিনয়ে মারজুক রাসেল, সালহা নাদিয়া। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ভিতরে বাহিরে’। অভিনয়ে জোভান, তটিনী।

আরটিভি
সকাল ১০টা ১০ মিনিটে রয়েছে বাংলা ছায়াছবি ‘প্রেমিক নাম্বার ওয়ান’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। দুপুর ২টা ১০ মিনিটে দেখা যাবে চলচ্চিত্র ‘পোড়ামন ২’। অভিনয়ে সিয়াম আহমেদ, পূজা চেরী। বিকেল ৫টা ৩০ মিনিটে ‘রাজনীতির ছন্দে, ঈদ আনন্দে’। উপস্থাপনায় সৈয়দ আশিক রহমান। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক ‘রেড রোজ’। পরিচালক ইমরাউল রাফাত। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, রুকাইয়া জাহান চমক। রাত ৮টা ৩০ মিনিটে নাটক ‘বাজাও বিয়ের বাজনা’। পরিচালনায় প্রীতি দত্ত। অভিনয় করেছেন নিলয় আলমগীর, তাসনুভা তিশা। রাত ৯টা ৩০ মিনিটে নাটক ‘মন খারাপের দিন’। পরিচালনায় আহমেদ শুভ। অভিনয়ে সাদিয়া আয়মান, ইরফান সাজ্জাদ। রাত ১১টায় নাটক ‘রঙ্গিলা মজিদ’। পরিচালনায় শামীম জামান। অভিনয়ে মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা।

এনটিভি
সকাল ৮টায় এনটিভির পর্দায় থাকছে বাংলায় ডাবিংকৃত শিশুতোষ সিরিজ ‘জিনি ফ্যামিলি’। সকাল ৯টায় নাটক ‘আমি কেন’। পরিচালনায় মেহেদী হাসান জনি। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ, শহীদুন্নবী, শারমিন, রকি প্রমুখ। সকাল ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি ‘ট্র্যাপ’। পরিচালনায় দীন ইসলাম। অভিনয়ে অপু বিশ্বাস, জয় চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, ডন প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে টেলিফিল্ম ‘তুমি আমার জান’। পরিচালনায় মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে আরশ খান, সামিরা খান মাহি, শামীম আহমেদ। বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘শিকারী’। পরিচালনায় জয়দেব মুখার্জি। অভিনয়ে শাকিব খান, শ্রাবন্তী, সব্যসাচী, অমিত হাসান প্রমুখ। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে নাটক ‘রোদ বৃষ্টির গল্প’। পরিচালনায় সুব্রত সঞ্জীব। অভিনয়ে খায়রুল বাসার, সাদিয়া আয়মান, সাদ্দাম মাল, দেবাশীষ চক্রবর্তী, রিয়া প্রমুখ। রাত ৯টা ১৫ মিনিটে নাটক ‘দম’। পরিচালনায় রুবেল আনুশ। অভিনয়ে মুশফিক ফারহান, সাফা কবির, মিলি বাশার, মনিরা মিঠু প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে নাটক ‘পাত্তা পায় না সাত্তার ভাই’। পরিচালনায় শামস করিম। অভিনয়ে মোশাররফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমি, মিলি বাশার প্রমুখ। রাত ১২টা ২০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘আমাদের গান’। গান শোনাবেন মিলন মাহমুদ, সাদিয়া লিজা, নিশি শ্রাবনী, সানজিদা রিমি, দীপ্র ও দূর্জয় বড়ুয়া।

বাংলাভিশন
টেলিছবি : আমার সুন্দরী বউরা (দুপুর ২টা ১০ মিনিট) : রচনা সুজিত বিশ্বাস, পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয়ে মোশাররফ করিম, তানহা তাসনিয়া। নাটক : অভিমান (বিকেল ৫টা ২৫ মিনিট) : পরিচালনা রুবেল আনুশ। অভিনয়ে ইয়াশ রোহান, তানহা। নাটক : লুঙ্গিম্যান (রাত ৭টা ৪৫ মিনিট) : রচনা গোলাম সারোয়ার অনিক, পরিচালনা মাইদুল রাকিব। অভিনয়ে নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক : পাখির মতন মন (রাত ১০টা ৪০ মিনিট) : রচনা ও পরিচালনা মোহন আহমেদ। অভিনয়ে নিলয় আলমগীর, সামিরা খান মাহি। নাটক : বেলেম গেম (রাত ১১টা ৩৫ মিনিট) : পরিচালনা রুবেল হাসান। অভিনয়ে খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী।

দীর্ঘদিন পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় কাজ করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তাঁদের নতুন নাটকটির নাম ‘পথহারা মন’। প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য এই নাটকে আরও অভিনয়...
বিশ্বকাপ ফুটবল উন্মাদনা আরও বাড়িয়ে দিতে ছোটপর্দায় হাজির হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ‘রেড কার্ড’ শিরোনামের একটি বিশেষ ধারাবাহিক নাটকে দেখা যাবে তাঁকে। সঙ্গে রয়েছেন...
যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান।  গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ...
ছোটপর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনী। এবার তাঁদের দেখা যাবে ‘শালিক বালিকা’ নামের নতুন একটি নাটকে। রোমান্টিক গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। গল্পে দেখা যাবে, সুমাইয়া দশম শ্রেণিতে...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর