মানুষের হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া কীসের লক্ষণ?

আপডেট : ১৮ জুন ২০২৪, ১০:১৩ এএম

জুনের মাঝামাঝি হয়ে গেলেও বর্ষার বৃষ্টির দেখা নেই। এই ভ্যাপসা গরমে আপনার পাশে লাইনে দাঁড়ানো কেউ যদি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন, তাহলে কী করবেন? কিংবা ধরুন আপনার পরিচিত কেউ, বাসায় আপনার সামনে অজ্ঞান হয়ে পড়লেন। আসুন জেনে নিই কী করা উচিত।

মানুষের চেতনা নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক। আর এই মস্তিষ্কের কর্মকাণ্ড সঠিকভাবে চালানোর জন্য প্রয়োজন স্বাভাবিক রক্তপ্রবাহের। এই  রক্তপ্রবাহে সঠিক পরিমাণে রয়েছে দ্রবীভূত অক্সিজেন, গ্লুকোজ, লবণসহ আরো কিছু রাসায়নিক পদার্থ। আপনার আমার অজান্তেই, আমাদের শরীর তা বজায় রেখে চলেছে প্রতিনিয়ত। আর এর কোনো কিছুতে ব্যত্যয় ঘটলে মানুষ অচেতন হয়ে পড়তে পারে। কারণের উপর ভিত্তি করে ব্যক্তি অজ্ঞান অবস্থায় থাকতে পারেন অল্প সময় থেকে দীর্ঘমেয়াদি।

মোটা দাগে দুই ধরনের কারণে এই অচেতন হওয়া ঘটতে পারে। যেমন: 
১. রক্ত দেখলে, খারাপ খবর শুনলে, ইনজেকশনের সিরিঞ্জ ঢুকানোর আগেই সুঁই দেখে কেউ কেউ হঠাৎ অজ্ঞান হয়ে পড়তে পারেন। এটি তাৎক্ষণিক ঘটে এবং খুব অল্প সময়ে চেতনা ফিরে আসে। এটি খুব মারাত্মক কিছু নয়।

২. এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে গ্র্যাভিটির কারণে শরীরের নিচের অংশের রক্ত স্বাভাবিক প্রক্রিয়ায় মস্তিষ্কে পৌঁছাতে না পারলে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। উচ্চ রক্তচাপের জন্য এক ধরনের ওষুধ আছে সেটা খেলেও এমন হতে পারে। তবে, এ ধরনের ওষুধ শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। 

এবার আসি গুরুতর সমস্যাগুলোতে, যেগুলোতে মৃত্যুঝুঁকি রয়েছে:
১. আমাদের দেশের বয়স্কদের একটি বড় অংশের রয়েছে ডায়াবেটিস ও হার্টের সমস্যা। হার্টের যেকোনো ধরনের সমস্যায় রোগী হঠাৎ অজ্ঞান হয়ে পড়তে পারেন। ডায়াবেটিসের রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলেও অজ্ঞান হয়ে যেতে পারেন। এই দুই কারণে অজ্ঞান হয়ে পড়লে মৃত্যুঝুঁকি সর্বাধিক।

২. শরীর থেকে একসঙ্গে অনেক পরিমাণ রক্তপাত হলে মস্তিষ্কে রক্ত সরবরাহ কমে গিয়ে অজ্ঞান হয়ে যেতে পারেন।

৩. ডায়রিয়া কিংবা অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে অতিরিক্ত লবণ, পানি বেরিয়ে গিয়েও অজ্ঞান হয়ে পড়তে পারেন।

৪. একটি বিশেষ ধরনের খিঁচুনি আছে যেখানে ব্যক্তি শুধু অজ্ঞান হয়ে পড়েন, সেটিও হতে পারে। এছাড়া লিভার-কিডনির দীর্ঘস্থায়ী রোগ, থাইরয়েডের সমস্যা, পারকিনসন ডিজিজ জাতীয় সমস্যায় আক্রান্ত থাকলে মাঝে মাঝে এমন অচেতন হয়ে যেতে পারেন।

অজ্ঞান হয়ে পড়া খুব সাধারণ একটি রোগলক্ষণ। হাসপাতালে আসা রোগীর প্রতি দশজনে একজন অজ্ঞান হয়ে আসেন। এর পিছনে রয়েছে খুব সাধারণ দৈনন্দিন কারণ থেকে জীবনঘাতি ব্যাধি পর্যন্ত নানা ধরনের সমস্যা। তাই এর প্রাথমিক চিকিৎসা যেমন জানা প্রয়োজন, তেমনি বারবার এই সমস্যায় আক্রান্ত হলে প্রয়োজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া।

লেখক: এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), রেসিডেন্ট, বিএসএমএমইউ

আরও পড়ুন:

পায়ুপথ দিয়ে শরীরে কফি ঢুকিয়ে আসলেই কি লিভার পরিষ্কার করা যায়? বলা হচ্ছে, এতে নাকি শরীরের সব বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, শরীর সতেজ হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে—এটি কি সত্যিই কোনো অলৌকিক...
বাংলাদেশের জেলা ও মফস্বল শহরগুলোতে উন্নত ডায়াগনস্টিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি চালু করেছে উইপ্রো জিই হেলথকেয়ার। কর্মসূচির আওতায় চিকিৎসকদের আধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তির...
পেটের ডান দিকে হঠাৎ তীব্র ব্যথা। ভাবছেন সাধারণ গ্যাস বা বদহজমের সমস্যা? গ্যাসের ওষুধ খেয়ে ভাবলেন কমে যাবে, কিন্তু ব্যথা কমছেই না। অবশেষে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করাতেই জানা গেল—পেটের ভেতরে...
সরকারের পক্ষ থেকে এসেনশিয়াল ড্রাগস লিস্ট-২০২৬ ও ড্রাগ প্রাইস ডিটারমিনেশন মেথড-২০২৬ বাতিলের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)। সেইসঙ্গে রোগীবান্ধব...
বাজারে সবজির রঙিন সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। তবে, কেজিতে ১০ টাকা করে কমেছে...
দলকে বড় জয়ের ভিত গড়ে দেওয়ার পথে শানাকা সিপিএলের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল ৪০ বলের। ২০১৮ সালে ৪০ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন...
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
লোডিং...

এলাকার খবর