শিশুর গলায় ছুরি ধরে নারীকে ধর্ষণ 

আপডেট : ৩০ জুন ২০২৪, ১২:৫১ পিএম

কিশোরগঞ্জের তাড়াইলে শিশু সন্তানের গলায় ছুরি ধরে এক নারীকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ভুক্তভোগী নারী তাড়াইল থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় অভিযুক্ত আনু (২৫) তাড়াইল উপজেলার দশদ্রুন গ্রামের নুরুল আমিনের ছেলে।

পুলিশের ভাষ্য, ভুক্তভোগীর স্বামী ঢাকায় ব্যবসা করেন। তিনি তাঁর নয় মাস বয়সী সন্তান নিয়ে বাবার বাড়িতে রাতে ঘুমিয়েছিলেন। রাত তিনটার দিকে অভিযুক্ত ঘরে ঢুকে শিশুটির গলায় ছুরি ধরে ভুক্তভোগীকে ভয় দেখান। পরে তাঁকে একটি পুকুরের পাশে নিয়ে ধর্ষণ করে  অভিযুক্ত পালিয়ে যান।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’   

কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রী বহনকারি প্রাইভেট কার সড়কে আটকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বরসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের...
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
জামালপুর সদরের রশিদপুরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই ঘটনায় অপহরণের দায়ে তিন আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে তাদের প্রত্যেককে দুই...
নেত্রকোণায় স্কুলছাত্রী ধর্ষণ ও পর্নোগ্রাফির মামলায় জড়িয়ে পদ হারিয়েছেন বিএনপির এক নেতা। ওই মামলায় একজন গ্রেপ্তার হলেও তিনি পলাতক।
পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার...
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সচিবালয়ে...
‘আমি প্রতারিত হয়েছিলাম’—র‍্যাপার বাদশাহর সঙ্গে সম্পর্কের ইতি টানার পর অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ঈশা রিখী। ‘বিগ বস ২০’-এর সম্প্রচারের আগে দেওয়া এক...
বিএনপি সরকারে আসার ছয় মাস যেতে না যেতেই বিরোধীদল সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে গণতন্ত্রকে বিনষ্ট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর