সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিম গাজী (২২) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবুবকর সিদ্দিক এ রায় ঘোষণা করেন। 

আসামি ইব্রাহিম গাজী এ সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর গ্রামের শহর আলীর ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ধর্ষণের শিকার কিশোরী জন্ম থেকেই বাক ও শারীরিক প্রতিবন্ধী। মায়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ায় জন্মের পর থেকেই সে নানির সঙ্গে বসবাস করে আসছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত বছরের ১২ মার্চ সকাল ১০টার দিকে বসতবাড়ির পাশে একটি ঝোপে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে ইব্রাহিম। পরে স্থানীয়রা ইব্রাহিমকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। 

এ ঘটনায় কিশোরীর নানি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কলারোয়া থানায় মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সরকারি কৌসলি আকবর আলী জানান, মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নূরুল আমিন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ও নিরাপত্তাজনিত কারণে বেনাপোল স্থলবন্দর থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। এতে কাউন্টারে এসে...
শেখ হাসিনা সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে জুলাই গণঅভ্যুত্থানের সময় মাদরাসার শিক্ষার্থী সাদিকুল ইসলাম হত্যা মামলায় কারাগার পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে ঢাকার...
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ২টায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। নাহিদের নামে জুলাই অভ্যুত্থানে হত্যা মামলাসহ ১৪টি মামলা...
বরিশাল সিভিল জেলা জজ আদালতের একজন বিচারক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই বিচারকের নাম শেখ ফারহান নাদিম। তিনি জেলা ও দায়রা জজ আদালতের মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক। তার নিখোঁজের বিষয়টি বুধবার...
দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড (জিডিএল) বাজারে এনেছে নতুন স্মার্টফোন ‘গিগাএক্স ওয়াই৩২’ (GigaX Y32)। আধুনিক ডিজাইন, উন্নত ক্যামেরা ও ১২০ হার্টজ রিফ্রেশ...
দীর্ঘ অপেক্ষার পর আগামী সপ্তাহে বাজারে ছাড়া হবে নতুন ডিজাইনের ২০ ও ৫০ টাকার নতুন নোট। তবে ১০০ টাকার নোট পুরোনো ডিজাইনেই আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
গাজীপু‌রে পোশাক কারখানার শ্রমিক‌দের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা বেতন নির্ধার‌নের দাবিতে পোশাক শ্রমিক‌দের আন্দোলন‌কে কেন্দ্র চলমান নাশকতার ঘটনায় গাজীপুর মে‌ট্টোপ‌লিট‌নের বি‌ভিন্ন থানায় অন্তত...
শ্রম ইস্যুতে চলমান অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি দাঁড়িয়েছে ৩ হাজার থেকে ৪ হাজার কোটি টাকা। ক্ষতি শুধু পোশাক শিল্পেই সীমাবদ্ধ থাকছে না, ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিবহণ, ব্যাংকিং, লজিস্টিক, রপ্তানিসহ অন্যান্য...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর