আজ চকলেট খাওয়ার দিন

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৯:৩৭ এএম

চকলেট পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা কমই বলা যায়। ছোট থেকে বড় যেকোনো বয়সের মানুষের পছন্দের খাবারের তালিকায় থাকতে পারে চকলেট। কোনো কারণে মন-মেজাজ খারাপ থাকলে একটুখানি চকলেট হতে পারে মন ভালো করার দাওয়াই। 

চকলেটের ইতিহাস
চকলেটের ইতিহাস প্রায় আড়াই হাজার বছরের পুরোনো। চকলেট প্রথম কোকো গাছের ফল থেকে তৈরি হয়। দুই হাজার বছরেরও বেশি আগে আমেরিকার রেইনফরেস্টে প্রথম চকলেট তৈরি হয় বলে কথিত আছে। একটা সময় পর্যন্ত চকলেট শুধুমাত্র মেক্সিকো এবং মধ্য আমেরিকায় তৈরি করা খাবার ছিল। পরবর্তীতে ১৫ শতকে মেক্সিকোর পাশাপাশি স্পেনেও তৈরি শুরু হয়। 

প্রথম দিকে চকলেট কিছুটা তিতা এবং কড়া স্বাদের ছিল। তখন মধু, ভ্যানিলা, চিনি, দারুচিনিসহ বেশ কিছু উপাদান দিয়ে কোল্ড কফি তৈরি করা হতো। পেশায় চিকিৎসক স্যার হ্যান্স স্লোন চকলেট থেকে এক বিশেষ পানীয় তৈরি করেন। ধীরে ধীরে গোটা দুনিয়ায় জনপ্রিয় হতে শুরু করে চকলেট এবং এ থেকে তৈরি নানা খাবার ও পানীয়।

যেভাবে এল চকলেট দিবস
চকলেটের জনপ্রিয়তার কারণে বিশ্বের অনেক দেশে ৭ জুলাই পালন করা হয় চকলেট দিবস। কাউকে উপহার দেওয়া, মেজাজ ভালো করা কিংবা মুখের মিষ্টি স্বাদ আনতে চকলেটের জুড়ি মেলা ভার। চকলেট দিবস প্রথমে ইউরোপে পালিত হয়। এরপর এটি বিশ্বের অনেক দেশে পালিত হতে শুরু করে। স্বাদ পরিবর্তনের পর চকলেট সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। সেই সূত্র ধরে উনবিংশ এবং বিংশ শতকে অনেক বড় চকোলেট কোম্পানি শুরু হয়। ১৮৬০ সালে শুরু হওয়া নেসলে বিশ্বের বৃহত্তম চকলেট ব্র্যান্ডগুলোর মধ্যে একটি হয়ে ওঠে। এ ছাড়া ক্যাডবেরি ও হার্ষে বর্তমানে বিখ্যাত চকলেট প্রস্তুতকারকদের মধ্যে অন্যতম। 

আজ চকলেট দিবসে খেতে পারেন পছন্দের ব্র্যান্ডের চকলেট কিংবা এর তৈরি কোনো খাবার ও পানীয়। এ ছাড়া প্রিয়জনকে চকলেট উপহার দিয়ে চমকে দিতে পারেন।  

তথ্যসূত্র: ডেজ অব দ্য ইয়ার, হিন্দুস্তান টাইমস

আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকার নেইল আর্ট, যা লিওনেল মেসির ভক্তদের মধ্যে তৈরি করেছে আলাদা উন্মাদনা। বিশ্বকাপের আবহে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে এমন ব্যতিক্রমী উপায়ই বেছে নিচ্ছেন ফুটবলপ্রেমীরা।
যুক্তরাষ্ট্রের অনেক মানুষ এখন কানাডার নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন। নতুন আইনের কারণে আগের চেয়ে অনেক বেশি মানুষ এই সুযোগ পাচ্ছেন। বিশেষ করে যাদের পূর্বপুরুষ কানাডায় জন্মেছিলেন, তাদের জন্য পথটা সহজ...
আগামীকাল বিশ্বজুড়ে পালিত হবে আর্থ আওয়ার। এ সময় এক ঘণ্টার জন্য ঘরের আলো বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এই আয়োজন। ২০০৭ সালে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড...
যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। পর্যটন বা স্বল্পমেয়াদি সফরের জন্য দেওয়া এই ভিসায় কিছু কাজ করা পুরোপুরি নিষিদ্ধ। নতুন নির্দেশনায়...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর