পিএসসির প্রশ্নফাঁস  

কুলি থেকে কোটিপতি আবেদ আলী

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০১:১৮ পিএম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আওতাধীন ক্যাডার ও নন-ক্যাডারসহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ১৭ জনের একজন সৈয়দ আবেদ আলী জীবন। তিনি পিএসসির গাড়ি চালক ছিলেন। আবেদ আলী গ্রেপ্তার হওয়ার পর তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসার এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, দরিদ্র পিতা-মাতার সন্তান আবেদ অভাবের কারণে মাত্র ৮ বছর বয়সেই ঢাকায় যান। বিভিন্ন সময় কুলির কাজ করতে হয়েছে তাঁকে। একসময় গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে। গাড়ি চালকের চাকরির পাশাপাশি জড়িয়ে পড়েন পিএসসির প্রশ্নফাঁস চক্রের সাথে। প্রশ্নফাঁসের সাথে জড়িত হয়ে বানিয়েছেন বিপুল সম্পদ। দামি বাড়ি-গাড়িতে বিলাসবহুল জীবনযাপন করেন আবেদ আলী ও তাঁর পরিবার। 

আবেদ আলী মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বেতলা গ্রামের মৃত আব্দুর রহমান মীরের ছেলে। এলাকায় তিনি মানুষের কাছে পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে। সেখানকার কেউ জানতেন না তিনি ড্রাইভারের চাকরি করেন। সবাই জানতেন আবেদ আলী সচিবালয়ে চাকরি করতেন। অবসর নেওয়ার পর তিনি ঢাকাতে রিয়েল স্টেট ব্যবসা করছেন।

বিপুল সম্পদ গড়ার পর আবেদ আলী নিজের বংশ পরিচয়ও মুছে ফেলেছেন বলে জানান স্থানীয়রা। মীর বংশের পরিবর্তে তিনি নামের আগে ‘সৈয়দ’ পদবী যুক্ত করেন।

আবেদ আলী। ছবি: ফেসবুক থেকে নেওয়া গত কয়েক বছর ধরে এলাকায় প্রচুর দান ও সেবামূলক কাজ শুরু করেন আবেদ। তাঁর লক্ষ্য ছিল উপজেলা পরিষদের চেয়ারম্যান হবেন। এ জন্য প্রচারণাও করেন। স্থানীয়দের ভাষ্য, কোটি টাকার গাড়িতে চড়ে গণসংযোগ করেন আবেদ আলী ও তাঁর ছেলে সোহানুর রহমান সিয়াম। 

আবেদ আলী তাঁর গ্রামের বাড়িতে কোটি টাকা খরচ করে বিলাসবহুল বাড়ি বানিয়েছেন। বাড়ির পাশে নির্মাণ করেছেন মসজিদ। এ ছাড়া রাস্তার পাশে সরকারি জমি দখল করে গরুর খামার ও মার্কেট নির্মাণ করছেন বলে জানা গেছে। উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন বিপুল সম্পদ। স্থানীয়রা জানান, ঢাকায়ও আবেদের একাধিক বাড়ি রয়েছে। কুয়াকাটায় রয়েছে ‘থ্রি স্টার’ হোটেল। 

আবেদ আলীর গ্রামের বাড়ি। ছবি: ফেসবুক থেকে নেওয়া এদিকে আবেদ আলীর অবৈধ সম্পদের বিষয়ে উপজেলা প্রশাসন অনুসন্ধান শুরু করবে বলে জানিয়েছেন মাদারীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে কেউ অভিযোগ দিলে প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্তর বিরুদ্ধে অনুসন্ধান করা হবে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর