ছাত্রলীগ আক্রান্ত হয়েও ধৈর্য ধরেছে: ওবায়দুল কাদের

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০১:৫৩ পিএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগ আক্রান্ত হলেও তাঁরা কোনো পাল্টা আক্রমণে যায়নি। এমনকি গণমাধ্যমও ছাত্রলীগের নেতা কর্মীদের আক্রমণের খবর সেভাবে প্রকাশ করেনি বলেও অভিযোগ করেন তিনি। 

রাজধানীর ধানমন্ডিতে আজ বৃহস্পতিবার সমসাময়িক বিষয় নিয়ে করা এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

কাদের বলেন, ‘ছাত্রলীগ আক্রান্ত হয়েও ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবিলা করেছে। পাল্টা আক্রমণ করেনি তাঁরা। চট্টগ্রামেও ছাত্রলীগকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। সবসময় গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলেও গত কয়েকদিন ছাত্রলীগকে যে মারা হলো তা তেমনভাবে প্রচার করা হয়নি। এ আন্দোলন এখন আর সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন নয়, এটি বিএনপির আন্দোলনে পরিণত হয়েছে।’

জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেন হুঁশিয়ারি দেন কাদের। বাংলাদেশ আওয়ামী লীগসহ সকল সাধারণ মানুষকে সাথে নিয়ে, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে সাথে নিয়ে অপশক্তি মোকাবিলারও আহ্বান জানান কাদের। 

বিএনপির দুর্নীতিবাজ পলাতক নেতা তারেক রহমানের নির্দেশেই ছাত্রদল সাধারণ ছাত্রদের সাথে মিশে দেশকে অস্থিতিশীল করেছে বলেও দাবি করেন কাদের। বলেন, সারা দেশে চট্টগ্রাম, বগুড়াসহ গতকালও যাত্রাবাড়ীতে হামলা করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। নিশ্চিতভাবে বিশ্বাস করি, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই তারেক রহমানের ক্যাডার বাহিনী সরাসরি যুক্ত। সাধারণ শিক্ষার্থীদের এমন সন্ত্রাসী কার্যকলাপ করা সম্ভব নয়।

আরও পড়ুন:

গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি জ্বালানি খাতে হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা মিছিল করেছে ছাত্রদল। আজ মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে রাজধানীতে এ মিছিল হয়।
আজ ১ সেপ্টেম্বর। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ এই সময়ে বিএনপি দেখেছে ক্ষমতা, পতন, রাজপথের আন্দোলন, নেতৃত্বের সংকট; আর...
প্রশাসনের অনুমতি নিয়েই আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম জনগণের অধিকার আদায়ে ৬ দফা দাবিতে লং মার্চ করবে ১১ দল। লংমার্চে কোনো বাধা আসলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জোটের শীর্ষ...
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর